সালাম সাহেবের কারখানায় ও বাসায় বৈদ্যুতিক বর্তনীর মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনক? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপক হতে দেখা যায়, সালাম সাহেবের কারখানায় একই সুইচের মাধ্যমে দুটি ফ্যান ও দুটি লাইট জ্বালানো হয়। অর্থাৎ তার কারখানায় সিরিজ সংযোগে বর্তনী ব্যবহার করা হয়। অপরদিকে তিনি বাসায় প্রতিটি ফ্যান ও লাইটের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করেন। অর্থাৎ তিনি বাসায় সমান্তরাল সংযোগ বর্তনী ব্যবহার করেন। সমান্তরাল এবং শ্রেণি বর্তনীর মধ্যকার অন্যতম পার্থক্য হলো শ্রেণি বর্তনীতে একাধিক তড়িৎ যন্ত্রের ব্যবহারের ক্ষেত্রে একটি মাত্র সুইচ ব্যবহার করা হয়। অন্যদিকে, সমান্তরাল বর্তনীতে প্রতিটি তড়িৎ যন্ত্রের জন্য ভিন্ন ভিন্ন সুইচ ব্যবহৃত হয়। কারখানায় তড়িৎ সংযোগের ক্ষেত্রে দেখা যায় একাধিক বাল্ব ও ফ্যান একের পর এক যুক্ত থাকে। এক্ষেত্রে বিড়ম্বনা এড়াতে একটি সুইচের মাধ্যমে বাল্বগুলোকে শ্রেণি বর্তনীতে সংযুক্ত করা হয়। অপরদিকে গৃহে-বিদ্যুতায়নের ক্ষেত্রে দেখা যায়, বাল্ব, ফ্যান ইত্যাদির জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয়। যার কারণে তড়িতের অপচয় রোধ হয় এবং বাল্ব বা ফ্যান এর ভোল্টেজ ভাগাভাগি না হওয়ায় সঠিক ভোল্টে জ্বলে। এই সংযোগটি হলো সমান্তরাল সংযোগ। তাই দেখা যাচ্ছে গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে সমান্তরাল বর্তনীর ব্যবহার বেশি সুবিধাজনক। অতএব বলা যায়, সালাম সাহেবের কারখানায় ও বাসায় বৈদ্যুতিক বর্তনীর মধ্যে সমান্তরাল সংযোগ বর্তনীর ব্যবহার অধিক সুবিধাজনক।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
সালাম সাহেবের কারখানায় ও বাসায় বৈদ্যুতিক বর্তনীর মধ্যে কোনটির ব্যবহ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
