"সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়।"- ব্যাখ্যা করো।
উত্তর: 'সাহিত্যের খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যের আসল রূপ তুলে ধরতে গিয়ে উল্লিখিত মন্তব্যটি করেছেন। সাহিত্যের জগৎ নিছক আনন্দের জগৎ। সাহিত্য নিয়ে খেলা করার অধিকার আমাদের সবার আছে। কিন্তু তাই বলে তা ছেলের হাতের খেলনা নয়। আমরা চাইলেই তা নিয়ে জুয়া খেলতে পারি না। অন্যদিকে সাহিত্য গুরুর হাতের বেতের মতো ভীতিকর কিছু নয়। স্কুলে শিক্ষকরা বেতের মাধ্যমে সাহিত্য আত্মস্থ করতে চান বলে শিক্ষার্থীদের কাছে সাহিত্য বেতের মতোই ভীতিপ্রদ। শিক্ষকরা সাহিত্যকে বেছে নিয়েছেন শিক্ষার হাতিয়ার হিসেবে। তাই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : সাহিত্যে খেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : সাহিত্যে খেলা · সৃজনশীল
"সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়।"- ব্যাখ্যা করো।
উত্তর