শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আশফাকের সাথে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? সাদৃশ্যের কারণ বুঝিয়ে দাও।

উত্তর: উদ্দীপকের আশফাকের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সাদৃশ্য রয়েছে। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা যৌতুকলোভী ও দাম্ভিক প্রকৃতির এক চরিত্র। পণের অঙ্ক বেশি হওয়ায় কল্যাণীর সঙ্গে তিনি অনুপমের বিয়ে ঠিক করেন। শুধু তাই নয়, বিয়েবাড়িতে গিয়েও তিনি কনের গায়ের গহনা খুলে সেকরা দিয়ে তা পরীক্ষা করান। তার এমন হীন আচরণের কারণেই অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে ভেঙে যায়। উদ্দীপকের আশফাক সাহেব একমাত্র ছেলে তন্ময়ের বিয়েতে কনেপক্ষের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এবং পণ হিসেবে একটি বড় অঙ্কের অর্থ দাবি করেন। তার এমন হীন মানসিকতা 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার মধ্যেও দেখা যায়। গল্পে অনুপমের বিয়ের সময় তার ব্যক্তিত্বহীন মানসিকতা এবং মামার নীচতা প্রকাশ পায়। কনের বাবার দেওয়া গহনাগুলো তিনি পরখ করে দেখার জন্য সঙ্গে করে সেকরা নিয়ে আসেন। মামার এমন লোভী ও নীচ মানিসকতার কারণে কনের বাবা শম্ভুনাথ সেন মেয়েকে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন।

HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল

উদ্দীপকের আশফাকের সাথে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে…

উদ্দীপক

আশফাক সাহেব নিজের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তার একমাত্র ছেলে তন্ময়ের জন্য তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের বিয়ের প্রস্তাব মেনে নেন। মেয়েটি মেধাবী, আত্মবিশ্বাসী এবং উচ্চশিক্ষিত। তবে, বিয়ের অনুষ্ঠানের পূর্বমুহূর্তে মেয়েটি জানতে পারে, আশফাক সাহেব তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পণ হিসেবে একটি বড় অঙ্কের অর্থ দাবি করেছেন। তখন মেয়েটি পরিবারের সকলের আপত্তি উপেক্ষা করে নিজেই সামনে এসে ঘোষণা করে, "একজন মানুষের মর্যাদা এবং সম্পর্ক অর্থের উপর নির্ভরশীল হতে পারে না। আমি এমন কোনো সম্পর্কে জড়াতে চাই না, যেখানে আত্মসম্মান নেই।" মেয়েটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকে।

Sylhet · 2025

উত্তর

'অপরিচিতা' গল্পে কথকের নাম অনুপম।

উত্তর

প্রশ্নোক্ত কথাটি দ্বারা সমাজে বিয়ের বাজারে যোগ্য পাত্রের কদর এবং পণের টাকার পরিমাণকে নির্দেশ করা হয়েছে। 'অপরিচিতা' গল্পে যোগ্য পাত্রের জন্য কনের অভিভাবকদের অবস্থা নির্দেশিত হয়েছে। সেকালে শিক্ষিত পাত্রের অতিমাত্রায় কদর থাকায় পণের টাকার পরিমাণও বেশি ছিল। আর যোগ্য পাত্রের জন্য কনের পিতা সেই ধনুক-ভাঙা পণ দিতেও কুণ্ঠাবোধ করতেন না। কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন মেয়েকে যেন-তেন পাত্রের হাতে তুলে দিয়ে দায় সারতে চাননি। তিনি ধৈর্য ধারণ করে উপযুক্ত পাত্রের জন্য অপেক্ষায় থেকেছেন। এর ফলে দিন দিন মেয়ের বয়স বেড়েই গিয়েছে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে উপযুক্ত পাত্রের অত্যধিক কদর ও অত্যধিক পণের বিষয়টি বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকের আশফাকের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সাদৃশ্য রয়েছে। 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা যৌতুকলোভী ও দাম্ভিক প্রকৃতির এক চরিত্র। পণের অঙ্ক বেশি হওয়ায় কল্যাণীর সঙ্গে তিনি অনুপমের বিয়ে ঠিক করেন। শুধু তাই নয়, বিয়েবাড়িতে গিয়েও তিনি কনের গায়ের গহনা খুলে সেকরা দিয়ে তা পরীক্ষা করান। তার এমন হীন আচরণের কারণেই অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে ভেঙে যায়। উদ্দীপকের আশফাক সাহেব একমাত্র ছেলে তন্ময়ের বিয়েতে কনেপক্ষের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এবং পণ হিসেবে একটি বড় অঙ্কের অর্থ দাবি করেন। তার এমন হীন মানসিকতা 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার মধ্যেও দেখা যায়। গল্পে অনুপমের বিয়ের সময় তার ব্যক্তিত্বহীন মানসিকতা এবং মামার নীচতা প্রকাশ পায়। কনের বাবার দেওয়া গহনাগুলো তিনি পরখ করে দেখার জন্য সঙ্গে করে সেকরা নিয়ে আসেন। মামার এমন লোভী ও নীচ মানিসকতার কারণে কনের বাবা শম্ভুনাথ সেন মেয়েকে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন।

উত্তর

উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে বলে আমি মনে করি। 'অপরিচিতা' গল্পে অনুপম-কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার মধ্য দিয়ে লেখক যৌতুকপ্রথার ভয়াবহতাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেখানে অনুপমের মামার যৌতুকলোভী মনোভাব ও আত্মদম্ভের কারণে শেষ মুহূর্তে শম্ভুনাথ সেন. অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে দিতে অস্বীকার করেন। এছাড়াও গল্পটিতে কল্যাণী চরিত্রের মাধ্যমে লেখক ভবিষ্যৎ নারীজাগরণের দিকটির প্রতিও ইঙ্গিত করেছেন। উদ্দীপকে আশফাক সাহেবের লোভী মনোভাব ও হীন মানসিকতার জন্য মেয়েটি পরিবারের সবার আপত্তি উপেক্ষা করে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে ঘোষণা করে, একজন মানুষের মর্যাদা ও সম্পর্ক অর্থের ওপর নির্ভরশীল হতে পারে না। অন্যায় ও যৌতুকের বিরুদ্ধে এমন বলিষ্ঠ প্রতিবাদ ও নারীজাগরণের বার্তাই 'অপরিচিতা' গল্পের মূলভাব। গল্পেও অনুপমের মামার হীন ও লোভী মাসিকতার বিরুদ্ধে কল্যাণী ও তার বাবা শম্ভুনাথ সেনের জোরালো প্রতিবাদ লক্ষ করা যায়। আবার কল্যাণীর মাধ্যমেও লেখক নারীজাগরণের স্বরূপ দেখিয়েছেন। 'অপরিচিতা' গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে কল্যাণী চরিত্রের মধ্য দিয়ে এক বলিষ্ঠ ব্যক্তিত্বের নারীর কাহিনি বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, কর্মীর ভূমিকায় তার উত্তরণের মধ্য দিয়ে লেখক নারীর আত্মজাগরণের পথও প্রশস্ত করেছেন। এর বাইরে যৌতুকপ্রথার বীভৎসতা, কন্যাদায়গ্রস্ত পিতার আত্মাভিমানের জয়, যৌতুকের বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের মতো বিষয় ফুটে উঠেছে। উদ্দীপকের স্বল্প পরিসরে এতসব বিষয় না থাকলেও গল্পের মূল বক্তব্য হিসেবে সেখানে যৌতুকপ্রথা ও এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি নারীর আত্মজাগরণের বিষযটিও' তুলে ধরা হয়েছে। এদিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য পুরোপুরি প্রতিফলিত হয়েছে।
HSCBangla 1st Paperগদ্য : অপরিচিতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার পাঠ শেষ করতে করতেই আমার বোনের অনেক বয়স হয়ে যায়। তিন তিনবার তার বিয়ের সম্বন্ধ ভেঙে যাবার পর কেমন যেন হতাশ হয়ে পড়ি। একদিন তাকে ডেকে বলি, 'সানজিদা, কাল বাসায় একটি নতুন বরপক্ষ তোকে দেখতে আসবে।' শুনে ওর চেহারা কঠিন হয়ে ওঠে, বলে, 'তুই শুধু শুধু ব্যস্ত হচ্ছিস তপন, প্রতিবন্ধীদের নিয়ে আমার যা কাজ তা জীবনভর শেষ হবার নয়।'

Rajshahi · 2017

ক
কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?
খ
অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।
গ
উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য- বৈসাদৃশ্যগুলো আলোচনা করো।
ঘ
উদ্দীপকটিতে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য কতটুকু প্রতিফলিত হয়েছে? যৌক্তিক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।

অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?

কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গিয়াছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গিয়াছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে, সেই জন্যই তাড়া।'

Chittagong · 2017

ক
কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?
খ
অনুপমের মামা সেকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?
গ
উদ্দীপকের কন্যার বাপের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সাদৃশ্য দেখাও।
ঘ
উদ্দীপকের ঘটনাচিত্র 'অপরিচিতা' গল্পের খন্ডাংশের প্রতিনিধিত্ব করে মাত্র- কথাটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অনুপমের মামা সেকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?

অনুপমের মামা সেকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?

কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রায় এক বছর হলো বাজিতপুর নিবাসী কেরামত আলীর ছোট মেয়ে বিজলীর সাথে মনোহরপুর গ্রামের হোসেন মিয়ার একমাত্র ছেলে হাশিমের বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই হাশিমের পরিবার বিজলীর উপর অমানবিক অত্যাচার ও নির্যাতন শুরু করেছে। বিজলীর অপরাধ- বিয়ের সময় তার বাবা প্রতিশ্রুতি অনুযায়ী যৌতুকের সমস্ত টাকা পরিশোধ করতে পারেনি। তাই বিজলীকে নীরবে সহ্য করতে হচ্ছে এ নির্যাতন।

Comilla · 2017

ক
'কন্সট' শব্দের অর্থ কী?
খ
অনুপমের মামার মন কীভাবে নরম হলো?
গ
উদ্দীপকের বিজলীর সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণী চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য তুলে ধরো।
ঘ
যদি অনুপমের সাথে কল্যাণীর বিয়ে হতো, তার পরিণতিও কি উদ্দীপকের বিজলীর মতো হতো? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অনুপমের মামার মন কীভাবে নরম হলো?

অনুপমের মামার মন কীভাবে নরম হলো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কন্সট' শব্দের অর্থ কী?

'কন্সট' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটিতে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য কতটুকু প্রতিফলিত হয়েছে? যৌক্তিক বিশ্লেউদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সাদৃশ্য- বৈসাদৃশ্যগুলো আলোচনা করো।অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?উদ্দীপকের ঘটনাচিত্র 'অপরিচিতা' গল্পের খন্ডাংশের প্রতিনিধিত্ব করে মাত্র- কথাটির যউদ্দীপকের কন্যার বাপের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সাদৃশ্য দেখাও।অনুপমের মামা সেকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?যদি অনুপমের সাথে কল্যাণীর বিয়ে হতো, তার পরিণতিও কি উদ্দীপকের বিজলীর মতো হতো? তোমউদ্দীপকের বিজলীর সাথে 'অপরিচিতা' গল্পের কল্যাণী চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য তুলে অনুপমের মামার মন কীভাবে নরম হলো?'কন্সট' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।