ছেলেবেলায় পণ্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতেন কেন?
উত্তর: চেহারা সুন্দর হলেও নিজে গুণহীন হওয়ায় ছোটোবেলায় পণ্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করতেন। শিমুল ফুল দেখতে সুন্দর হলেও সুবাস নেই, আর মাকাল ফল দেখতে সুন্দর হলেও ভেতরটা দুর্গন্ধযুক্ত ও খাওয়ার অনুপযোগী। 'অপরিচিতা' গল্পের অনুপমের চেহারা দেখতে সুন্দর, কিন্তু সেই অনুপাতে তার কোনো বিশেষ গুণ ছিল না। লেখাপড়ায়ও সে তেমন ভালো ছিল না। সুন্দর চেহারার অধিকারী হয়েও নির্গুণ হওয়ায় পণ্ডিতমশায় তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করেছিলেন।
HSC Bangla 1st Paper গদ্য : অপরিচিতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অপরিচিতা · সৃজনশীল
ছেলেবেলায় পণ্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতেন কেন?
উত্তর