জনাব মুন্না কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মুন্না সমাজের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে এটি গঠিত ও পরিচালিত হয়। তাই ব্যবসায়ীদেরও সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ, পণ্যের মজুতদারি না করা প্রভৃতি সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতার অন্তর্গত। উদ্দীপকের জনাব মুন্না একজন পণ্য আমদানিকারক। আসন্ন রমজানকে সামনে রেখে তিনি বিদেশ থেকে সয়াবিন তেল আমদানি করেন। বেশি দাম পাওয়ার আশায় তিনি প্রচুর তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করেন। পরবর্তীতে চাহিদা বাড়লে তিনি অতিরিক্ত দামে ক্রেতাদের কাছে তেল বিক্রি করে লাভবান হন। কিন্তু, তিনি সমাজের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রাখেন না। এভাবে অসাধু উপায়ে সমাজের মানুষের ক্ষতিসাধন করা সামাজিক দায়বদ্ধতার লঙ্ঘন। সুতরাং, জনাব মুন্না ব্যবসায়ী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করেননি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব মুন্না কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা …
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর