জনাব মুন্নার কার্যক্রম নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো।
উত্তর: জনাব মুন্নার ব্যবসায়ের কার্যক্রম নৈতিকতার মানদণ্ডে অবৈধ। নৈতিকতার মাধ্যমে ব্যবসায়ে ভালো-মন্দ, সত্য-মিথ্যা, সঠিক-ভুল প্রভৃতি বিষয় বিচার করে কাজ করা হয়। অনৈতিকভাবে ব্যবসায় করলে ব্যবসায় ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। পণ্যে ভেজাল মেশানো, ওজনে কম দেওয়া, অতিরিক্ত লাভের আশায় কৃত্রিম সংকট তৈরি প্রভৃতি ব্যবসায়ের অনৈতিক কাজ। উদ্দীপকের জনাব মুন্না বিদেশ থেকে সয়াবিন তেল আমদানি করে দেশে বিক্রি করেন। কিন্তু, তিনি বেশি দাম পাওয়ার আশায় প্রচুর তেল মজুদ করে রাখেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এতে জনাব মুন্নাকে ৩,০০,০০০ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় তার ব্যবসায়ের সুনাম নষ্ট হয়। যথেষ্ট পরিমাণ তেলের সরবরাহ থাকলেও জনাব মুন্না বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন। এতে ক্রেতারা বেশি দামে তেল কিনতে বাধ্য হয়। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে জনাব মুন্না নিজ স্বার্থের জন্য ক্রেতাদের ক্ষতি করেন। কিন্তু, এটি ব্যবসায়ের নৈতিকতা বিরোধী কাজ। তাই ভ্রাম্যমাণ আদালত জনাব মুন্নাকে যথাযথ শাস্তি দেয়। সুতরাং, জনাব মুন্না পণ্য মজুদদারির মতো অনৈতিক কাজ করায় ব্যবসায়ের সফলতা পাননি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব মুন্নার কার্যক্রম নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর