উদ্দীপকে আরমানের ব্যবসায়িক কার্যক্রম কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আরমান ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই এটি গঠিত ও পরিচালিত হয়। তাই ব্যবসায়ীকে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়। এতে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে। মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ, জনহিতকর কাজ করা, পণ্যের মজুতদারি না করা প্রভৃতি সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্ব। উদ্দীপকের আরমান ভাই ভাই মেডিকেল-এর মালিক। সে সবসময় গুণগত মানের পণ্য বিক্রি করে। সে পণ্য মজুদ করে সংকট সৃষ্টি করে না। এতে সমাজের মানুষ উপকৃত হয়। ফলে তার ব্যবসায়ের সুনাম বাড়তে থাকে। তার এ কাজগুলোর সাথে ব্যবসায়ের সমাজের প্রতি দায়িত্বের মিল আছে। সুতরাং, আরমান তার কাজের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালন করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে আরমানের ব্যবসায়িক কার্যক্রম কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পাল…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর