শেয়ারFacebookWhatsApp

সালমানের এই পরিণতির কারণ মূল্যায়ন করো।

উত্তর: ব্যবসায় নৈতিকতা মেনে না চলা সালমানের এই পরিণতির কারণ বলে আমি মনে করি। অতিরিক্ত মুনাফার লোভে সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা অনৈতিক কাজ। খাদ্যে ভেজাল দেওয়া, নিম্নমানের পণ্য তৈরি ও বিক্রি করা, ওজন কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা প্রভৃতি এ কাজের অন্তর্গত। এসব কাজ ব্যবসায়ীর সুনাম নষ্ট করে। উদ্দীপকের সালমান ভাই ভাই মেডিকেল-এর একজন মালিক। সে দ্রুত বড়লোক হওয়ার জন্য অবৈধ কাজ করে। বেশি লাভের আশায় সে নিম্নমানের ওষুধ বিক্রি করে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ ভোক্তাদের কাছে সরবরাহ করে। তার দোকানের ওষুধ খেয়ে রোগীরা অসুস্থ হয়। এ কাজগুলো ব্যবসায়ের দৃষ্টিতে অনৈতিক ও অবৈধ। তাই তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। সালমান এ অবৈধ কাজগুলো না করলে এ সমস্যায় পড়তো না। নৈতিকতা মেনে চললে তার ব্যবসায় টিকে থাকতো। তার অনৈতিক কাজের ফলে মানুষের ক্ষতি হয়েছে। ভোক্তারা তার প্রতি অসন্তুষ্ট হয়েছে। এতে তার ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে। ফলে সালমানকে বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়েছে। সুতরাং, অনৈতিকতা সালমানের ব্যবসায়িক ক্ষতির প্রধান কারণ।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

সালমানের এই পরিণতির কারণ মূল্যায়ন করো।

উদ্দীপক

ভাই ভাই মেডিকেল-এর মালিক আরমান ও সালমান দুই ভাই। সুনামের সাথেই তারা ব্যবসায় করে আসছিল। সালমান দ্রুত বড় লোক হবার জন্য অবৈধ পন্থা অবলম্বন করে। কিন্তু আরমান সৎভাবে ব্যবসায় করতে চায়। দ্বিমত হওয়ায় তারা আলাদা ব্যবসায় শুরু করে। সালমান বেশি লাভের আশায় নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে। এলাকায় তার ব্যবসায় নিয়ে জনমনে ক্ষোভের তৈরি হয়। তার দোকানের ওষুধ খেয়ে রোগীরা অসুস্থ হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যদিকে আরমান সবসময় গুণগত মানের পণ্য বিক্রি করে, পণ্যের সংকট সৃষ্টি না করায় দিন দিন তার সুনাম বাড়তে থাকে।

Dhaka · 2019

উত্তর

মানুষের ভালো-মন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিকটি নেওয়া হলো নৈতিকতা।

উত্তর

একজন ব্যক্তির বিশ্বাস, ধ্যান-ধারণা, মতামত প্রভৃতি স্থায়ীভাবে লালন করা হলো মূল্যবোধ। মূল্যবোধের বিষয়গুলো মানুষের মধ্যে ধীরে ধীরে স্থায়ীভাবে গড়ে ওঠে। এগুলো মানুষ স্থায়ীভাবে বিশ্বাস এবং সত্য বলে মনে করে। কোনো ব্যক্তি সাধারণত নিজস্ব মূল্যবোধ থেকে বিচ্যুত হয় না।

উত্তর

উদ্দীপকের আরমান ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই এটি গঠিত ও পরিচালিত হয়। তাই ব্যবসায়ীকে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়। এতে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে। মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ, জনহিতকর কাজ করা, পণ্যের মজুতদারি না করা প্রভৃতি সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্ব। উদ্দীপকের আরমান ভাই ভাই মেডিকেল-এর মালিক। সে সবসময় গুণগত মানের পণ্য বিক্রি করে। সে পণ্য মজুদ করে সংকট সৃষ্টি করে না। এতে সমাজের মানুষ উপকৃত হয়। ফলে তার ব্যবসায়ের সুনাম বাড়তে থাকে। তার এ কাজগুলোর সাথে ব্যবসায়ের সমাজের প্রতি দায়িত্বের মিল আছে। সুতরাং, আরমান তার কাজের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালন করে।

উত্তর

ব্যবসায় নৈতিকতা মেনে না চলা সালমানের এই পরিণতির কারণ বলে আমি মনে করি। অতিরিক্ত মুনাফার লোভে সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা অনৈতিক কাজ। খাদ্যে ভেজাল দেওয়া, নিম্নমানের পণ্য তৈরি ও বিক্রি করা, ওজন কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা প্রভৃতি এ কাজের অন্তর্গত। এসব কাজ ব্যবসায়ীর সুনাম নষ্ট করে। উদ্দীপকের সালমান ভাই ভাই মেডিকেল-এর একজন মালিক। সে দ্রুত বড়লোক হওয়ার জন্য অবৈধ কাজ করে। বেশি লাভের আশায় সে নিম্নমানের ওষুধ বিক্রি করে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ ভোক্তাদের কাছে সরবরাহ করে। তার দোকানের ওষুধ খেয়ে রোগীরা অসুস্থ হয়। এ কাজগুলো ব্যবসায়ের দৃষ্টিতে অনৈতিক ও অবৈধ। তাই তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। সালমান এ অবৈধ কাজগুলো না করলে এ সমস্যায় পড়তো না। নৈতিকতা মেনে চললে তার ব্যবসায় টিকে থাকতো। তার অনৈতিক কাজের ফলে মানুষের ক্ষতি হয়েছে। ভোক্তারা তার প্রতি অসন্তুষ্ট হয়েছে। এতে তার ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে। ফলে সালমানকে বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়েছে। সুতরাং, অনৈতিকতা সালমানের ব্যবসায়িক ক্ষতির প্রধান কারণ।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।