জনাব হামিদ সাহেবের কার্যক্রমে ব্যবসায়ের কোন দিকটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: হামিদ সাহেবের কার্যক্রমে ব্যবসায়ে নৈতিকতার দিকটি পরিলক্ষিত হয়। ব্যবসায়িক নৈতিকতার মাধ্যমে কোনো বিষয়ে ভালো-মন্দ, উচিত-অনুচিত, ঠিক-বেঠিক, ন্যায়-অন্যায় প্রভৃতি বিচার করা হয়। এটি ব্যবসায়ীদের কাজের প্রতি সচেতনতা বাড়ায়। এছাড়া ব্যবসায়ের সুনামও বাড়ে। হামিদ সাহেব একজন ফল ব্যবসায়ী। তিনি মুনাফা অর্জনের চেয়ে ভোক্তার সন্তুষ্টির দিকে বেশি নজর দিতেন। তিনি ফলের মানের বিষয়ে অত্যন্ত যত্নশীল ছিলেন। এজন্য তিনি মেয়াদ অতিক্রান্ত ফল ফেলে দিতেন। ফলে ক্রেতারা তার কাছে তাজা, স্বাস্থ্যকর ও পুষ্টিমানসম্পন্ন ফলের জোগান পেত। গুণগতমানের নিশ্চয়তার জন্য তিনি ক্রেতাদের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক ছিলেন। তার এসব কাজ ব্যবসায়িক দিক দিয়ে নৈতিকতাকে নির্দেশ করে। তাই হামিদ সাহেবের কার্যক্রমে ব্যবসায়ে নৈতিকতার দিকটি পরিলক্ষিত হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব হামিদ সাহেবের কার্যক্রমে ব্যবসায়ের কোন দিকটি পরিলক্ষিত হয়? ব্য…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর