উদ্দীপকে পরিবেশ দূষণের ধরন উল্লেখপূর্বক ব্যবসায়ী হিসেবে জনাব শাহরিয়ারের দায়বদ্ধতা মূল্যায়ন করো।
উত্তর: পানি দূষণ রোধে 'ব্যবসায়ী হিসেবে শাহরিয়ারের দায়বদ্ধতা যথার্থ বলে আমি মনে করি। সমাজ ও সমাজের মানুষকে ঘিরে ব্যবসায় এবং তার কাজ পরিচালিত হয়। তাই সমাজের সাধারণ মানুষের উপকারে আসে এমন কাজ ব্যবসায়ীর করা উচিত। বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা, নিয়মিত কর প্রদান, পরিবেশ দূষণ রোধে কাজ করা প্রভৃতি ব্যবসায়ীর সামাজিক দায়িত্ব। শাহরিয়ার শীতলক্ষ্যা নদীর তীরে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন করেন। তার এ কারখানায় প্রতিদিন অনেক বর্জ্য জমে। এসব বর্জ্য নদীতে গিয়ে পড়লে পানি দূষিত হয়ে যায়। তাই তিনি যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের ব্যবস্থা করেন। এতে বর্জ্য পরিশোধিত হয়ে কারখানা থেকে বের হয়। ফলে পানি দূষণের আশঙ্কা থাকে না। শাহরিয়ার পরিবেশ দূষণ রোধে যে পদক্ষেপ নিয়েছেন তা সামাজিক দায়বদ্ধতার অন্তর্ভুক্ত। এর মাধ্যমে সমাজের মানুষ পানি দূষণজনিত সমস্যা থেকে নিরাপদ থাকেন। এতে তাদের পানি দূষণজনিত রোগব্যাধির ঝুঁকি কমবে। ফলে তার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। এতে তার ব্যবসায়ের খ্যাতিও বাড়বে। সর্বোপরি তিনি লাভবান হবেন। তাই আমি মনে করি, পানি দূষণ রোধে জনাব শাহরিয়ারের দায়বদ্ধতা যথার্থ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে পরিবেশ দূষণের ধরন উল্লেখপূর্বক ব্যবসায়ী হিসেবে জনাব শাহরিয়…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর