কোন ধরনের দায়বদ্ধতা থেকে মালেক মিয়া কর্মীদের পাশে ছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা থেকে মালেক মিয়া কর্মীদের পাশে ছিলেন। শ্রমিক-কর্মচারীরা সরাসরি ব্যবসায় পরিচালনার সাথে জড়িত। তাদের পরিশ্রমের ওপর ব্যবসায়ের উন্নতি নির্ভর করে। এজন্য একজন ব্যবসায়ীকে শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব (উপযুক্ত পারিশ্রমিক, চাকরির নিরাপত্তা, প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা প্রভৃতি) যথাযথভাবে পালন করতে হয়। উদ্দীপকের মালেক মিয়া একজন পেঁয়াজ ব্যবসায়ী। তিনি ব্যবসায় দেখাশোনা করার জন্য চারজন কর্মীকে প্রশিক্ষণের পর নিয়োগ দেন। কর্মীরা প্রশিক্ষিত হওয়ায় দক্ষতার সাথে কাজ করতে পারে। তিনি সময়মত তাদের পারিশ্রমিকও দেন। আবার, তিনি তাদের চিকিৎসা ও বাসস্থানের ব্যাপারে লক্ষ রাখেন। ফলে কর্মীদের জীবনযাত্রার মান বাড়ছে। এভাবে কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা শ্রমিক কর্মীদের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাকে নির্দেশ করে। সুতরাং, মালেক মিয়া শ্রমিক-কর্মীদের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
কোন ধরনের দায়বদ্ধতা থেকে মালেক মিয়া কর্মীদের পাশে ছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর