“মালেক মিয়ার মধ্যে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধতার অভাবই উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী”- বিশ্লেষণ করো।
উত্তর: মালেক মিয়ার মধ্যে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধতার অভাবই উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী বলে আমি মনে করি। ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যবসায়ীদেরকে রাষ্ট্র বা সরকারের প্রতি কিছু দায়িত্ব (নিয়মিত কর ও রাজস্ব দেওয়া, সরকারের নিয়মনীতি মেনে চলা প্রভৃতি) পালন করতে হয়। আবার, সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায়ের উন্নতি হয়। তাই ব্যবসায়ীদের সমাজের প্রতিও কিছু দায়িত্ব (মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ, পণ্যের মজুদদারি না করা প্রভৃতি) পালন করতে হয়। উদ্দীপকের মালেক মিয়া পেঁয়াজের ব্যবসায় করেন। তিনি কর্মচারীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেন। কিন্তু মাঝে মাঝে তিনি VAT (Value Added Tax বা মূল্য সংযোজন কর) ফাঁকি দেন। আবার, বেশি লাভের আশায় তিনি প্রচুর পেঁয়াজ মজুদ করে রাখেন। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মালেক মিয়া মজুদ করা পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেন। এমন সময় প্রশাসনিক লোক এসে তাকে ধরে নিয়ে যায়। মালেক মিয়া VAT না দেওয়ায় সরকার সঠিক পরিমাণে রাজস্ব পাচ্ছে না। এভাবে তিনি ব্যবসায়ী হিসেবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা অবহেলা করছেন। এছাড়া মৌসুমের সময় পেঁয়াজ মজুদ করে তিনি বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন। ফলে সমাজের ক্রেতা ও ভোক্তাদের অতিরিক্ত দামে পেঁয়াজ কিনতে হয়। এ কাজটি সমাজের প্রতি মালেক মিয়ার দায়বদ্ধতার লঙ্ঘন। তাই প্রশাসনের আওতায় মালেক মিয়াকে শাস্তি দেওয়া যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
“মালেক মিয়ার মধ্যে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধতার অভাবই উদ্ভূত প…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর