জনাব মেজবাহের মধ্যে ব্যবসায়ের কোনটির অভাব রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মেজবাহের মধ্যে ব্যবসায় নৈতিকতার অভাব আছে। নৈতিকতার মাধ্যমে ভালো-মন্দ বিচার করে সঠিক কাজটি করা হয়। ব্যবসায়ীরা অনৈতিক কাজ করলে ভোক্তাদের আস্থা অর্জন করতে পারে না। পণ্যে ভেজাল মেশানো, নকল পণ্য বিক্রি প্রভৃতি অনৈতিক কাজ। বেশি মুনাফার লোভে এসব কাজ করা উচিত নয়। উদ্দীপকের জনাব মেজবাহ হোটেলে দুপুরের খাবারে রুই ও ইলিশ মাছ একসাথে রান্না করেন। তিনি ইলিশ মাছের দামে রুই মাছ বিক্রি করেন। আরার, পোলট্রি মুরগির মাংস দেশীয় মুরগির দামে বিক্রি করেন। তিনি বেশি মুনাফার লোভে এ কাজগুলো করছেন। এভাবে তিনি ভোক্তাদের সাথে প্রতারণা করছেন ও ঠকাচ্ছেন। তিনি নীতি লঙ্ঘন করছেন। এটি ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনৈতিক কাজ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব মেজবাহের মধ্যে ব্যবসায়ের কোনটির অভাব রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর