নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থির রাখা কোন ধরনের সামাজিক দায়বদ্ধতা? ব্যাখ্যা করো।
উত্তর: নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থির রাখা ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা। ক্রেতা ও ভোক্তারা ব্যবসায়ের প্রাণ। প্রত্যেক ব্যবসায়ীর উচিত ক্রেতা ও ভোক্তাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে দ্রব্যমূল্য স্থির রাখা। এতে ক্রেতা-ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে। ফলে ব্যবসায়ীর সুনাম প্রতিষ্ঠিত হয়। এটি একটি জনকল্যাণমূলক কাজ, যা ব্যবসায়ীর সামাজিক দায়িত্ব।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থির রাখা কোন ধরনের সামাজিক দায়বদ্ধতা? ব্যাখ্যা করো।
উত্তর