ফাহাদদের সমস্যার জন্য উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা দুটির মধ্যে কোনটি সাশ্রয়ী বলে তুমি মনে কর? যুক্তিসহ তোমার মতামত লেখ।
উত্তর: ফাহাদদের বাসায় পানি বিশুদ্ধকরণের জন্য উল্লিখিত দুটি ব্যবস্থার প্রথমটি হলো পরিস্রাবণ ও সস্ফুটন এবং অপরটি হলো ক্লোরিনেশন। ফাহাদের বাসায় ট্র্যাপের পানি পানের অনুপযোগী হয়ে যাওয়ার কারণে তার মা পরিস্রাবণ ও স্ফুটন পদ্ধতিতে পানি বিশুদ্ধ করে থাকেন। পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়া। এর মাধ্যমে পানিতে বিদ্যমান অদ্রবণীয় ধুলাবালির কণা থেকে শুরু করে নানা রকম ময়লা আবর্জনার কণা দূর করা হয়। এক্ষেত্রে বালির স্তর বা সূক্ষ্মভাবে তৈরি কাপড়ের মধ্যদিয়ে পানিকে প্রবাহিত করা হয়। এতে পানিতে বিদ্যমান অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায়। এভাবে প্রাপ্ত ধুলাবালিমুক্ত পানিকে সস্ফুটন প্রক্রিয়ায় আরও বিশুদ্ধকরণের জন্য সস্ফুটন শুরু হওয়ার ১৫-২০ মিনিট ফুটালে সেই পানি জীবাণুমুক্ত হয়। অপরদিকে, ফাহাদের বাবা বাজার থেকে বোতলজাত পানি নিয়ে আসেন যা বিশুদ্ধ করার কাজে নানা রকম জীবাণুনাশক ব্যবহার করা হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে ক্লোরিন গ্যাস [গণিত] । এছাড়া ব্লিচিং পাউডার [গণিত] এবং আরও কিছু পদার্থ যার মাঝে ক্লোরিন আছে এবং ওজোন [গণিত] গ্যাস দিয়ে অথবা অতিবেগুনি রশ্মি দিয়েও পানিতে থাকা রোগজীবাণু ধ্বংস করা যায়। ক্লোরিনেশন প্রক্রিয়ার ব্যবহারে খরচ বেশি এবং এতে ব্যবহৃত ক্লোরিন গ্যাস সহজলভ্য নয়। কিন্তু সস্ফুটন প্রক্রিয়ায় সহজে পানি বিশুদ্ধ করা যায় এবং এটি সাশ্রয়ী প্রক্রিয়া। অতএব, ফাহাদদের সমস্যার জন্য উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা অর্থাৎ সস্ফুটন ও ক্লোরিনেশন এর মধ্যে সস্ফুটন প্রক্রিয়া অধিক সাশ্রয়ী বলে আমার মনে হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
ফাহাদদের সমস্যার জন্য উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা দুটির মধ্যে কোনটি …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর