শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত দূষণটির বিভিন্ন কারণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত কারিবদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির পানি দূষণের একটি অন্যতম কারণ হলো শিল্পকারখানায় সৃষ্ট বর্জ্য। উক্ত নদীর পানি কালো এবং দুর্গন্ধযুক্ত। এর কারণ হলো নদীর পাড়ে গড়ে উঠেছে বিভিন্ন শিল্পকারখানা। এই শিল্পকারখানা থেকে প্রচুর বর্জ্য নদীতে গিয়ে পড়ার ফলে এর পানি দূষিত হচ্ছে। নদীটির পানি টেক্সটাইল মিল, ডাইং, রং তৈরির কারখানা, সার কারখানা, কাগজ তৈরির কারখানা ইত্যাদি নানা রকম শিল্পকারখানা বর্জ্য পদার্থের দ্বারা দূষিত হচ্ছে। নৌকা, লঞ্চ, স্টিমার বা জাহাজ থেকে ফেলা মলমূত্র ও তেল জাতীয় পদার্থের মাধ্যমে নদ-নদী ও সমুদ্রের পানি দূষিত হয়। নদীর ভাঙন, ঝড় ইত্যাদির দ্বারা মাটি, ধূলিকণা বা অন্যান্য পদার্থ মিশে পানিকে দূষিত করে। পরীক্ষাগারে সৃষ্ট বর্জ্য পানি যেখানে অ্যাসিড, ক্ষারসহ নানা রকম রাসায়নিক পদার্থ থাকে তাও পানি দূষিত করে।

SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত দূষণটির বিভিন্ন কারণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

কারিবদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। সে নদীর পাড়ে গড়ে উঠেছে শিল্পকারখানা। শিল্পকারখানার বর্জ্য নদীর পানিতে ফেলার কারণে ক্রমেই নদীর পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ছে।

Rajshahi · 2023

উত্তর

যেসব পদার্থ বেশির ভাগ অজৈব যৌগ ও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে তাদেরকে সার্বজনীন দ্রাবক বলে।

উত্তর

ইলিশ মাছ ডিম ছাড়ার সময় নদীর পানিতে আসে। ইলিশ সামুদ্রিক মাছ অর্থাৎ লবণাক্ত পানির মাছ হলেও ডিম ছাড়ার সময় অর্থাৎ প্রজননের সময় নদীর পানিতে আসে কারণ হলো সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে যা ডিমকে নষ্ট করে ফেলে। ফলে ঐ ডিম থেকে আর পোনা মাছ তৈরি হতে পারে না। তাই প্রকৃতির নিয়মেই ইলিশ মাছ ডিম পাড়ার সময় হলে নদীর পানিতে আসে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কারিবদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির পানি দূষণের একটি অন্যতম কারণ হলো শিল্পকারখানায় সৃষ্ট বর্জ্য। উক্ত নদীর পানি কালো এবং দুর্গন্ধযুক্ত। এর কারণ হলো নদীর পাড়ে গড়ে উঠেছে বিভিন্ন শিল্পকারখানা। এই শিল্পকারখানা থেকে প্রচুর বর্জ্য নদীতে গিয়ে পড়ার ফলে এর পানি দূষিত হচ্ছে। নদীটির পানি টেক্সটাইল মিল, ডাইং, রং তৈরির কারখানা, সার কারখানা, কাগজ তৈরির কারখানা ইত্যাদি নানা রকম শিল্পকারখানা বর্জ্য পদার্থের দ্বারা দূষিত হচ্ছে। নৌকা, লঞ্চ, স্টিমার বা জাহাজ থেকে ফেলা মলমূত্র ও তেল জাতীয় পদার্থের মাধ্যমে নদ-নদী ও সমুদ্রের পানি দূষিত হয়। নদীর ভাঙন, ঝড় ইত্যাদির দ্বারা মাটি, ধূলিকণা বা অন্যান্য পদার্থ মিশে পানিকে দূষিত করে। পরীক্ষাগারে সৃষ্ট বর্জ্য পানি যেখানে অ্যাসিড, ক্ষারসহ নানা রকম রাসায়নিক পদার্থ থাকে তাও পানি দূষিত করে।

উত্তর

কারিবদের বাড়ি পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির পাড়ে বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠেছে এবং সেই শিল্পকারখানার বর্জ্য পানিতে ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে। ফলে নদীটির জলজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীসমূহ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। নদ-নদী, পুকুর, খাল-বিল ও ভূগর্ভস্থ উৎসের পানি দূষিত হলে জীববৈচিত্র্যের অস্তিত্বের ওপর মারাত্মক প্রভাব পড়ে। দূষিত পানির সংস্পর্শে এলে মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে রোগজীবাণু সংক্রমিত হয়। টাইফয়েড, জ্বর, কলেরা, আমাশয়, সংক্রামক হেপাটাইটিস বি ভাইরাস প্রভৃতি রোগের জীবাণু দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে মহামারী আকার ধারণ করে। পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে তা প্রচুর শ্যাওলা জন্মাতে সাহায্য করে। এই শ্যাওলাগুলো যখন মরে যায় তখন পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ফলে পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় এবং মাছসহ অন্যান্য প্রাণী মারা যায়। বিভিন্ন অজৈব পদার্থ যেমন- অ্যাসিড, ক্ষার ও লবণ পানিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর। তেজস্ক্রিয় পদার্থ যেমন- ইউরেনিয়াম, থোরিয়াম, সিজিয়াম, রেডন প্রভৃতি দ্বারা পানি দূষিত হলে তা একদিকে যেমন জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য হুমকিস্বরূপ তেমনি মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর হয়। তেজস্ক্রিয় পদার্থসমূহ জীবদেহে নানা প্রকার জটিল রোগ যেমন- ক্যান্সার ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগ সৃষ্টি করে। এমনকি পানিতে বিদ্যমান ক্ষতিকর ধাতব পদার্থ মানবদেহে নানাবিধ রোগের কারণ হতে পারে। তাই বলা যায়, উল্লিখিত নদীটির জলজ পরিবেশ উদ্ভিদ ও প্রাণীর উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে এবং পানির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
SSCবিজ্ঞানঅধ্যায়-২ : জীবনের জন্য পানি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জলজ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে? ব্যাখ্যা করো।

জলজ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা কী?

জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পানির পুনরাবর্তন বলতে কী বুঝায়?

পানির পুনরাবর্তন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কচুরিপানা, শাপলা উদ্ভিদের কাণ্ড নরম হয় কেন ?

কচুরিপানা, শাপলা উদ্ভিদের কাণ্ড নরম হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পানির pH মান জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

পানির pH মান জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পানি কী ধরনের যৌগ? ব্যাখ্যা করো

পানি কী ধরনের যৌগ? ব্যাখ্যা করো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের ভূমিকা ব্যাখ্য করো।

হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের ভূমিকা ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পানির pH বলতে কী বুঝায়?

পানির pH বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইটিপি বলতে কী বুঝায়?

ইটিপি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পানির গতিপথ কাভাবে পরিবর্তিত হয়?

পানির গতিপথ কাভাবে পরিবর্তিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।