উদ্দীপকের পদার্থটি দূষণমুক্ত রাখার গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পদার্থটি হলো পানি। জীবের জীবনধারণে পানি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। যেহেতু পরিবেশের প্রায় প্রতিটি উপাদান ও প্রক্রিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পানির উপর নির্ভর করে। তাই পরিবেশকে টিকিয়ে রাখতে পানির ভূমিকা অপরিহার্য। পানি দূষিত হয়ে গেলে গাছপালা সঠিকভাবে বাঁচবে না, ফসল উৎপাদন হবে না, প্রাণীরাও টিকে থাকতে পারবে না। এক পর্যায়ে পরিবেশের সাথে সাথে আমাদের অস্তিত্বও ধ্বংস হয়ে যাবে। পানি দূষিত হলে এটি জীব ও পরিবেশের জন্য ক্ষতিকর হবে। যেমন-ঘোলা পানি উদ্ভিদের খাদ্য তৈরি ও বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। পানি তেজস্ক্রিয়তামুক্ত না থাকলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ দ্বারা জলজ জীব আক্রান্ত হতে পারে। ময়লা আবর্জনা থেকে জীবন ধ্বংসকারী জীবাণু সৃষ্টি হয় বলে ময়লা পানিতে জলজ জীব বিভিন্ন রোগে আক্রান্ত হবে। পানিতে দ্রবীভূত অক্সিজেন নির্দিষ্ট মাত্রার চেয়ে কম হলে জলজ জীবদের জীবন বিপন্ন হয়ে পড়ে। অধিক তাপমাত্রায় দ্রবীভূত অক্সিজেন কমে গিয়ে জলজ প্রাণীর প্রজননসহ শারীরবৃত্তীয় কাজে ব্যাঘাত ঘটে। পানির pH কম বা বেশি হলে জলজ জীবের জীবন বিপন্ন হয় এবং বৃদ্ধি ব্যাহত হয়, মাছের ডিম ও পোনা মাছ বাঁচতে পারে না। লবণাক্ত পানি কিছু উদ্ভিদ ও প্রাণীর প্রজননের ব্যাঘাত ঘটায়। তাই বলা যায় যে, পানি দূষণমুক্ত রেখে এর সঠিক মানদণ্ড বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
উদ্দীপকের পদার্থটি দূষণমুক্ত রাখার গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর