ডাক্তারের মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে ডাক্তার বলেন- ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্য, ঔষধ ও জীবন-শৃঙ্খলা নিয়ন্ত্রণই একমাত্র মুক্তির পথ। নিচে তার মন্তব্যটির - যথার্থতা নিরূপণ করা হলো- ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। ডায়াবেটিস হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ যেমন- কিডনি, হৃৎপিণ্ড, চোখ ইত্যাদির স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়। ডায়াবেটিস প্রধানত তিনভাবে নিয়ন্ত্রণ করা যায়, যেমন- খাদ্য নিয়ন্ত্রণ, ঔষধ সেবন ও জীবন-শৃঙ্খলা। স্থূল বা মোটা লোকদের ডায়াবেটিস হলে ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শমতো কঠিন খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। তাদের চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পরিহার করতে হবে এবং প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন- শাকসবজি, রুটি, মাশরুম, বাদাম, ডিম, মাছ ইত্যাদি এবং কম শ্বেতসারযুক্ত খাদ্য খেতে হবে। এ খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করলে এ রোগ সাধারণত নিয়ন্ত্রণে চলে আসে। তবে ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। কিন্তু সব ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা মেনে চলতে হবে। তাকে নিয়মিত ও পরিমাণমতো সুষম খাদ্য গ্রহণ ও ব্যায়াম করতে হবে। নিয়মিত রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাপ করে ফলাফল পর্যবেক্ষণ করতে হবে। মিষ্টি খাওয়া সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। অতএব, উপরিউক্ত পদক্ষেপগুলো অবলম্বন করলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। অর্থাৎ ডাক্তারের মন্তব্যটি যথার্থ ও গুরুত্বপূর্ণ।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · সৃজনশীল
ডাক্তারের মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর