'X [গণিত] এর বৃদ্ধি নিয়ন্ত্রণ হলে 'Y [গণিত] থেকে রেহাই পাওয়া সম্ভব- যুক্তি প্রদর্শন কর।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] হলো জনসংখ্যা এবং 'Y [গণিত] হলো বৈশ্বিক উষ্ণতা। জনসংখ্যা বৃদ্ধির সাথে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্পর্ক হলো জনসংখ্যা বৃদ্ধি পেলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল কারণ গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত কার্বন ডাইঅক্সাইডসহ ওজোন, মিথেন, সিএফসি ইত্যাদির পরিমাণ বায়ুমণ্ডলে বেড়ে যাওয়া। আবার এই গ্রিন হাউস গ্যাসগুলোর মূল উৎস হলো যানবাহন, শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সৃষ্ট ধোঁয়া, রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ইত্যাদি। এখন জনসংখ্যা বৃদ্ধির ফলে শিল্পকারখানা, বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে ফলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণও বেড়ে যাচ্ছে। মানুষ আরাম-আয়েশের জন্য রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করছে যা গ্রিন হাউস গ্যাস সিএফসির অন্যতম উৎস। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি জনসংখ্যার বাসস্থান, খাদ্য উৎপাদন, রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল ইত্যাদির চাহিদা মেটানোর জন্য বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এতে করে প্রাকৃতিক উপায়ে গাছপালা দ্বারা কার্বন ডাইঅক্সাইডের শোষণ কমে যাচ্ছে যার ফলে বায়ুমণ্ডলে এর পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে এবং এর পরমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, পৃথিবীতে জনসংখ্যা নিয়ন্ত্রণ হলেই কেবলমাত্র বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাব থেকে রেহাই পাওয়া যাবে।
SSC বিজ্ঞান অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৭ : অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার · সৃজনশীল
'X এর বৃদ্ধি নিয়ন্ত্রণ হলে 'Y থেকে রেহাই পাওয়া সম্ভব- যুক্তি প্রদ…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর