উদ্দীপকে আজমলের দ্বারা বিপণনের কোন কাজটি সম্পাদিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আজমলের দ্বারা বিপণনের মোড়কিকরণ কাজটি সম্পাদিত হয়েছে। পণ্যসামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য এবং ভেঙে বা নষ্ট হওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে মোড়কিকরণ বলে। পণ্যকে বাহ্যিকভাবে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য মোড়কিকরণ করা হয়। মোড়কিকরণের ফলে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণ অটুট থাকে। উদ্দীপকের জনাব আজমল 'সততা সিরামিক্স'-এর মালিক। তার দোকানের পণ্যকে গ্রাহকের নিকট সুন্দরভাবে উপস্থাপন করার লক্ষ্যে কাগজ দিয়ে মুড়িয়ে শপিং ব্যাগে দিয়ে থাকেন। এতে করে পণ্যটি রাস্তায় ভেঙে যাওয়ার মতো দুর্ঘটনা থেকে রক্ষা পায়। অর্থাৎ তার এই কাজটির মাধ্যমে একদিকে যেমন পণ্যটি ক্রেতাদের নিকট আকর্ষণীয় হয় অন্যদিকে নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা পায়। আর এ সকল বৈশিষ্ট্যসমূহ বিপণনের কার্যাবলি মোড়কিকরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, আজমল মোড়কিকরণের কাজটি সম্পাদন করে থাকেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে আজমলের দ্বারা বিপণনের কোন কাজটি সম্পাদিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর