“স্বদেশি পণ্য কিনে হউন ধন্য"- শ্লোগানটির তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: "স্বদেশি পণ্য কিনে হউন ধন্য”- স্লোগানটি দেশপ্রেম ও জাতীয়তাবোধকে জাগ্রহ করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। "স্বদেশি পণ্য কিনে হউন ধন্য”-এ জাতীয় স্লোগান দেশপ্রেম ও জাতীয়তাবোধকে লালন করতে উৎসাহ জোগায়। এ জাতীয় বিজ্ঞাপন আমাদের জাতীয়তাবোধ জাগ্রত করে দেশীয় পণ্য ব্যবহার ও ক্রয়ে ভূমিকা রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকে জনাব আজমল 'সততা সিরামিক্স'-এর মালিক। তিনি তার প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণায় বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন। প্রচারণার মধ্যে একটি স্লোগান ব্যবহার করেন "স্বদেশি পণ্য কিনে হউন ধন্য"। ফলে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, মুনাফার পরিমাণ বাড়ে এবং প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। জনাব আজমল একজন ব্যবসায়ী। তিনি তার চেতনায় দেশপ্রেম ও জাতীয়তাবোধকে ধারণ করেন। আর তাই তিনি ক্রেতাসাধারণকে দেশীয় পণ্য কেনার আহ্বান করেন। একটি দেশের সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হলো সে দেশের উৎপাদিত পণ্য। কিন্তু এ উৎপাদিত পণ্য যদি ক্রেতা ও ভোক্তারা ক্রয় না করে তবে উৎপাদনকারী বা ব্যবসায়ীরা পণ্যটি উৎপাদনে আশা হারিয়ে ফেলে। এতে ব্যবসায়ীর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের উৎপাদিত পণ্যটিও হারিয়ে যায়। এর ফলে নতুন করে আর কেউ এই পণ্য উৎপাদন করার ঝুঁকি নিতে চায় না। আর দেশে উৎপাদিত এসব পণ্য যদি দেশের মানুষ ক্রয় করে তাহলে আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা তৈরি হয়। এসকল পণ্য ক্রয় করলে দেশের অর্থ যেমন দেশে থাকবে, তেমনি বিদেশে রপ্তানি করলে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। অর্থাৎ “স্বদেশি পণ্য কিনে হউন ধন্য” স্লোগানটি আমাদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করে দেশীয় পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও সাহায্য করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত স্লোগানটি আমাদের দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
“স্বদেশি পণ্য কিনে হউন ধন্য"- শ্লোগানটির তাৎপর্য মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর