নতুন পন্য সম্পর্কে ক্রেতাকে অবহিত করার মাধ্যমটি ব্যাখ্যা কর।
উত্তর: নতুন পণ্য সম্পর্কে ক্রেতাকে অবহিত করার মাধ্যমটি হলো বিজ্ঞাপন। পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি অন্যতম উপায় বা কৌশল হলো বিজ্ঞাপন। এর মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। বিজ্ঞাপন পণ্যের প্রচার প্রসারে গতিশীলতা আনে। এর মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি সম্ভাব্য ক্রেতা বা জনসাধারণের কাছে তুলে ধরা হয়। ফলে চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি পায়, উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ বাড়ে ও মুনাফা বৃদ্ধি পায়। বিজ্ঞাপনের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটে। আর তাই নতুন পণ্য বাজারজাতকরণে বিজ্ঞাপন প্রয়োজন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
নতুন পন্য সম্পর্কে ক্রেতাকে অবহিত করার মাধ্যমটি ব্যাখ্যা কর।
উত্তর