শেয়ারFacebookWhatsApp

মালিকানার ভিত্তিতে সুফিয়া বেগমের ব্যবসায়টির ধরন ব্যাখ্যা কর।

উত্তর: মালিকানার ভিত্তিতে সুফিয়া বেগমের ব্যবসায়টির ধরন হলো একমালিকানা ব্যবসায়। একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এটি এমন এক ধরনের ব্যবসায় যার উদ্যোক্তা, মালিক, পরিচালক ও অর্থের যোগানদাতা একই ব্যক্তি এবং তিনি নিজেই এককভাবে ব্যবসায়ের সকল ঝুঁকি, দায়, লাভও লোকসান বহন করেন। উদ্দীপকের সুফিয়া বেগম একজন কসমেটিক্স এর ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে বিভিন্ন প্রসাধনী সামগ্রী এনে দেশের গ্রাহকদের মাঝে সরবরাহ করেন। এক্ষেত্রে সুফিয়া বেগম একাই তার ব্যবসায়টি পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। একজন মালিক হিসেবে ব্যবসায়ের সকল লাভ তিনি ভোগ করবেন, আবার লোকসানের দায়ভারও তাকে বহন করতে হবে। একমাত্র মালিক হওয়ায় ব্যবসায়ের সম্প্রসারণ ও বিলোপসাধনের মতো সকল সিদ্ধান্তও তার একার হবে। আর এ সকল বৈশিষ্ট্যসমূহ একমালিকানা ব্যবসায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মালিকানার ভিত্তিতে সুফিয়া বেগমের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

মালিকানার ভিত্তিতে সুফিয়া বেগমের ব্যবসায়টির ধরন ব্যাখ্যা কর।

উদ্দীপক

সুফিয়া বেগম একজন কসমেটিক্স এর ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে বিভিন্ন প্রসাধনী সামগ্রী এনে দেশের গ্রাহকদের মাঝে সরবরাহ করেন। পণ্যের মান ভালো হওয়ায় লাভের পরিমাণ সন্তোষজনক হয়। সম্প্রতি তিনি আছিয়া নামে একজন অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী আছিয়া সব বয়সের ক্রেতার সাথে একই ধরনের আচরণ করেন। কোনো ক্রেতা ভুল করে বেশি টাকা দিলে, তা ফেরত দেন। তার ব্যবহারে সবাই খুশি।

Dinajpur · 2023

উত্তর

মধ্যস্থ ব্যবসায়ীগণ উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে।

উত্তর

পণ্যের মান নির্ধারণের কাজকে প্রমিতকরণ বলা হয়। সাধারণত পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির ওপর ভিত্তি করে পণ্যের মান নির্ধারণ করা হয়। সুষ্ঠুভাবে প্রমিতকরণের পর মানের ভিত্তিতে পণ্যমূল্য নির্ধারণ করা হয়। এর ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয়কার্যের গতিশীলতা অনেক বৃদ্ধি পায়।

উত্তর

মালিকানার ভিত্তিতে সুফিয়া বেগমের ব্যবসায়টির ধরন হলো একমালিকানা ব্যবসায়। একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এটি এমন এক ধরনের ব্যবসায় যার উদ্যোক্তা, মালিক, পরিচালক ও অর্থের যোগানদাতা একই ব্যক্তি এবং তিনি নিজেই এককভাবে ব্যবসায়ের সকল ঝুঁকি, দায়, লাভও লোকসান বহন করেন। উদ্দীপকের সুফিয়া বেগম একজন কসমেটিক্স এর ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে বিভিন্ন প্রসাধনী সামগ্রী এনে দেশের গ্রাহকদের মাঝে সরবরাহ করেন। এক্ষেত্রে সুফিয়া বেগম একাই তার ব্যবসায়টি পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। একজন মালিক হিসেবে ব্যবসায়ের সকল লাভ তিনি ভোগ করবেন, আবার লোকসানের দায়ভারও তাকে বহন করতে হবে। একমাত্র মালিক হওয়ায় ব্যবসায়ের সম্প্রসারণ ও বিলোপসাধনের মতো সকল সিদ্ধান্তও তার একার হবে। আর এ সকল বৈশিষ্ট্যসমূহ একমালিকানা ব্যবসায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মালিকানার ভিত্তিতে সুফিয়া বেগমের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।

উত্তর

আদর্শ বিক্রয়কর্মীর বিবিধ গুণ বিদ্যমান থাকায় বিক্রয়কর্মী আছিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায়। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। তাই একজন বিক্রয়কর্মীকে বিবিধ গুণের অধিকারী হতে হয়। উদ্দীপকের সুফিয়া বেগম তার দোকানে বিক্রি বৃদ্ধির লক্ষ্যে আছিয়া নামক একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী আছিয়া সব বয়সের ক্রেতার সাথে একই ধরনের আচরণ করেন। কোনো ক্রেতা ভুল করে বেশি টাকা দিলে, তা ফেরত দেন। তার ব্যবহারে সবাই খুশি। তার অন্তর্নিহিত গুণাবলিই মূলত তার প্রতি গ্রাহকদের এই মনতুষ্টির কারণ। আছিয়া তার দোকানে আগত সকল ক্রেতাদের সমান চোখে দেখেন। সব শ্রেণি-পেশা বয়সের ক্রেতার সাথে তিনি সচেতনতার সাথে ব্যবহার করেন, যা তার মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর জেন্ডার সচেতনতার গুণটিকে ফুটিয়ে তোলে। তিনি গ্রাহকদের সাথে লেনদেন সততা ও বিশ্বস্ততার পরিচয় দেন। তার এই গুণটি ক্রেতাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। তার নম্র, ভদ্র, অমায়িক ও মার্জিত ব্যবহারে ক্রেতারা তার প্রতি সন্তুষ্ট থেকে পণ্য ক্রয়ে আকর্ষিত হয়। আছিয়ার এ সকল গুণাবলি ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করবে। এতে ক্রেতা ও ভোক্তারা একদিকে যেমন পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়ে তেমনি তারা দোকানের স্থায়ী ক্রেতায় পরিণত হবে। তাই বলা যায়, আদর্শ বিক্রয়কর্মীর অভিজ্ঞতা, জেন্ডার সচেতনতা, মার্জিত ব্যবহার, সততা ও বিশ্বস্ততা গুণাবলি আছিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।