বিক্রয়কর্মী আছিয়াকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন কর।
উত্তর: আদর্শ বিক্রয়কর্মীর বিবিধ গুণ বিদ্যমান থাকায় বিক্রয়কর্মী আছিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায়। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। তাই একজন বিক্রয়কর্মীকে বিবিধ গুণের অধিকারী হতে হয়। উদ্দীপকের সুফিয়া বেগম তার দোকানে বিক্রি বৃদ্ধির লক্ষ্যে আছিয়া নামক একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী আছিয়া সব বয়সের ক্রেতার সাথে একই ধরনের আচরণ করেন। কোনো ক্রেতা ভুল করে বেশি টাকা দিলে, তা ফেরত দেন। তার ব্যবহারে সবাই খুশি। তার অন্তর্নিহিত গুণাবলিই মূলত তার প্রতি গ্রাহকদের এই মনতুষ্টির কারণ। আছিয়া তার দোকানে আগত সকল ক্রেতাদের সমান চোখে দেখেন। সব শ্রেণি-পেশা বয়সের ক্রেতার সাথে তিনি সচেতনতার সাথে ব্যবহার করেন, যা তার মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর জেন্ডার সচেতনতার গুণটিকে ফুটিয়ে তোলে। তিনি গ্রাহকদের সাথে লেনদেন সততা ও বিশ্বস্ততার পরিচয় দেন। তার এই গুণটি ক্রেতাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। তার নম্র, ভদ্র, অমায়িক ও মার্জিত ব্যবহারে ক্রেতারা তার প্রতি সন্তুষ্ট থেকে পণ্য ক্রয়ে আকর্ষিত হয়। আছিয়ার এ সকল গুণাবলি ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করবে। এতে ক্রেতা ও ভোক্তারা একদিকে যেমন পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়ে তেমনি তারা দোকানের স্থায়ী ক্রেতায় পরিণত হবে। তাই বলা যায়, আদর্শ বিক্রয়কর্মীর অভিজ্ঞতা, জেন্ডার সচেতনতা, মার্জিত ব্যবহার, সততা ও বিশ্বস্ততা গুণাবলি আছিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বিক্রয়কর্মী আছিয়াকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর