ক্রেতা আকর্ষণে সজলের গৃহীত পদক্ষেপটি কি? বর্ণনা কর।
উত্তর: ক্রেতা আকর্ষণে সজলের গৃহীত পদক্ষেপটি হলো- বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম রয়েছে। এগুলো হলো- রেডিও, টেলিভিশন, লিফলেট, ম্যাগাজিন, নিয়ন আলো, বিলবোর্ড ইত্যাদি। উদ্দীপকের সজলের তিন রাস্তার মোড়ে একটি মুদি দোকান রয়েছে। দোকানে ক্রেতা আকর্ষণের জন্য তিনি দোকানের বাইরে উপরের দিকে নিয়ন সাইনবোর্ড স্থাপন করেন এবং পণ্যের বিবরণসম্পর্কিত মুদ্রিত কাগজ ক্রেতাদের সরবরাহ করেন। এ বৈদ্যুতিক নিয়ন আলোর সজ্জা ও প্রচারপত্রের মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রীর গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্য ও প্রাপ্তিস্থান সম্পর্কে জানতে পণ্য ক্রয়ে আকৃষ্ট হয়। আর এ সকল বিষয়সমূহ মূলত বিজ্ঞাপনের সাথে জড়িত। তাই বলা যায়, ক্রেতা আকর্ষণে সজল বিজ্ঞাপন কৌশলটি গ্রহণ করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
ক্রেতা আকর্ষণে সজলের গৃহীত পদক্ষেপটি কি? বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
এ ধরনের বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধিদের ফরমায়েশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে এবং এজেন্ট বা প্রতিনিধিগণ নিজস্ব পরিবহণের মাধ্যমে ঘুরে ঘুরে সেসকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ভোক্তাগণ এ সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে কিনে থাকে। তাই এ ধরনের বণ্টনপ্রণালিকে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালি বলা হয়।উত্তর
উত্তর