শেয়ারFacebookWhatsApp

“রাজুর গৃহীত কার্যক্রমগুলো বিপণনের প্রক্রিয়াকে সহজ করে”- মূল্যায়ন কর।

উত্তর: "রাজুর গৃহীত কার্যক্রমগুলো বিপণনের প্রক্রিয়াকে সহজ করে”-উক্তিটি সঠিক। সাধারণ অর্থে পণ্য-দ্রব্য বা সেবাসামগ্রী ক্রয়-বিক্রয়ের কাজকে বিপণন বলে। কিন্তু প্রকৃত অর্থে বিপণনের ধারণা আরো ব্যাপক। পণ্য-দ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বলে। অর্থাৎ ক্রয়-বিক্রয়, পরিবহণ, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণসহ যাবতীয় কাজের সমষ্টি হলো বিপণন। উদ্দীপকের জনাব রাজু নতুন ব্র্যান্ডের একটি চিপস বাজারে ছাড়ার পূর্বে বাজারে ভোক্তাদের রুচি, চাহিদা, আগ্রহ ইত্যাদি বিষয়গুলো খেয়াল করলেন। শীতকালে আলুর উৎপাদন বেশি হয় তাই তিনি একসাথে প্রচুর আলু উপযুক্তভাবে সংরক্ষণ করেন। বাজারে পণ্য বা কাঁচামাল আনা-নেওয়ার জন্য দুটি ভ্যানগাড়ি ক্রয় করলেন। তিনি চিপসের প্যাকেটের আকার, স্বাদ, পরিমাণ ইত্যাদির ভিত্তিতে ভাগ করে উপযুক্তভাবে আবৃত করে ক্রেতার নিকট পৌঁছান। তার এ সকল কার্যক্রম ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর কার্যক্রম সহজ করে। রাজু মূলত বিপণনের কাজগুলো সুচারুরূপে সম্পাদন করে থাকেন। তিনি বাজারে নতুন চিপস ছাড়ার পূর্বে ক্রেতাদের রুচি, চাহিদা, আগ্রহ, ক্রয় ক্ষমতা প্রভৃতি বিষয় বিশ্লেষণ করে মূল্যায়ন করে ভোক্তা বিশ্লেষণ কাজটি করে থাকেন। তার এ কাজের ফলে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায় এবং প্রসার গতিশীল হয়। চিপস তৈরির কাঁচামাল ক্রয় করার মাধ্যমে তিনি বিপণনের অন্যতম কাজ ক্রয় সম্পাদন করে থাকেন। তাছাড়া সারা বছরব্যাপী আলুর চাহিদা পূরণের জন্য তিনি গুদামজাতকরণের মাধ্যমে আলু সংরক্ষণ করে থাকেন। পণ্যের কাঁচামাল ও উৎপাদিত পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে তার যে স্থানগত বাধার সৃষ্টি হয় তা তিনি ভ্যানগাড়ি অর্থাৎ পরিবহণের মাধ্যমে দূর করেন। তিনি আকার, স্বাদ, পরিমাণ ইত্যাদির ভিত্তিতে চিপসের প্যাকেটগুলোকে ভাগ করে প্রমিতকরণের কাজটি করে থাকেন। ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। তাছাড়া তিনি চিপসের প্যাকেটগুলোকে আবৃত করে ক্রেতাদের নিকট তা আকর্ষণীয় করে উপস্থাপন করে বিপণনের মোড়কিকরণ কাজটি করে থাকেন। এ সকল কাজ সঠিকভাবে সম্পাদন করার কারণে তার পণ্য বিপণনের কাজ অনেক সহজ হয়েছে। আর এর ফলে তিনি তার উৎপাদিত চিপসটি খুব সহজেই ক্রেতাদের নিকট পৌঁছাতে পেরেছেন। তাই বলা যায়, রাজুর ক্রয়, পরিবহণ, প্রমিতকরণ, ভোক্তা বিশ্লেষণ ও মোড়কিকরণ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কারণেই বিপণনের প্রক্রিয়া সহজতর হয়েছে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

“রাজুর গৃহীত কার্যক্রমগুলো বিপণনের প্রক্রিয়াকে সহজ করে”- মূল্যায়ন কর।

উদ্দীপক

বাজারে নানা ধরনের চিপসের মধ্যে কেউ পছন্দ করেন ঝাল স্বাদের আবার কেউ পছন্দ করেন বিভিন্ন ফ্লেভার দেয়া চিপস। অনেকে আবার সস্তা, দামী এই বিষয়গুলোও বিবেচনা করেন। নতুন ব্রান্ডের একটি চিপস্ বাজারে ছাড়ার পূর্বে জনাব রাজু এই বিষয়গুলো খেয়াল করলেন। শীতকালে প্রচুর আলু উৎপাদন হয় এজন্য তিনি একসাথে প্রচুর আলু ক্রয় করে উপযুক্তভাবে সংরক্ষণ করেন। বাজারে পণ্য বা কাঁচামাল আনা নেয়ার জন্য দুটি ভ্যানাগাড়ী ক্রয় করলেন। চিপসের প্যাকেটের আকার, স্বাদ, পরিমাণ ইত্যাদির ভিত্তিতে ভাগ করে উপযুক্তভাবে আবৃত করে ক্রেতার নিকট পৌঁছান। বর্তমানে রাজুর জন্য ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর কার্যক্রম সহজ হয়ে গেছে।

Sylhet · 2023

উত্তর

যেসকল ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে তা অন্য কোনো ব্যবসায়ী বা ভোক্তাদের কাছে পৌঁছে দিয়ে উৎপাদন ও ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে তাদের মধ্যস্থ কারবারি বলে।

উত্তর

পণ্য-দ্রব্য বা সেবাসামগ্রী ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। অর্থের বিনিময়ে নিজস্ব ব্যবহার বা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে কোনো পণ্য বা সেবা গ্রহণ করে থাকে তখন তাকে ক্রয় বলে। ক্রয় বিপণনের অন্যতম কাজ। প্রয়োজনের ওপর ভিত্তি করে ক্রয় কাজ সম্পাদিত হয়। আর যেব্যক্তি বা প্রতিষ্ঠান ক্রয়কার্য সম্পাদন করেন উক্ত ক্রয়কৃত পণ্যের ওপর সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানা সৃষ্টি হয়।

উত্তর

নতুন চিপস বাজারে ছাড়ার পূর্বে রাজু বিপণনের ভোক্তা বিশ্লেষণ কাজটি করেন। ভোক্তার চাহিদা, রুচি, পছন্দ প্রভৃতি যাচাই-বাছাই করা হলো ভোক্তা বিশ্লেষণ। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে ভোক্তা বা ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা হয়। যথাযথভাবে এ কাজটি করতে না পারলে ব্যবসায়ের ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যাহত হয়। উদ্দীপকের জনাব রাজু বাজারে নতুন ব্র্যান্ডের একটি চিপস্ ছাড়ার কথা পরিকল্পনা করেন। বাজারে নানা ধরনের চিপসের মধ্যে কেউ ঝাল, কেউ বিভিন্ন ফ্লেভারের চিপস পছন্দ করে। অনেকে আবার সস্তা, দামি এই বিষয়গুলোও বিবেচনা করেন। তাই রাজু বাজারে চিপস ছাড়ার পূর্বে এই বিষয়গুলো বিবেচনা করেন। অর্থাৎ বাজারে একটি পণ্য ছাড়ার পূ র্বে রাজু ভোক্তাদের রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ-এ সকল বিষয় বিশ্লেষণ মূল্যায়ন করেন। আর তার এই ধরনের কার্যাবলি বিপণনের ভোক্তা বিশ্লেষণ কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, নতুন চিপস বাজারে ছাড়ার পূর্বে রাজু বিপণনের ভোক্তা বিশ্লেষণ কাজটি সম্পাদন করেছেন।

উত্তর

"রাজুর গৃহীত কার্যক্রমগুলো বিপণনের প্রক্রিয়াকে সহজ করে”-উক্তিটি সঠিক। সাধারণ অর্থে পণ্য-দ্রব্য বা সেবাসামগ্রী ক্রয়-বিক্রয়ের কাজকে বিপণন বলে। কিন্তু প্রকৃত অর্থে বিপণনের ধারণা আরো ব্যাপক। পণ্য-দ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বলে। অর্থাৎ ক্রয়-বিক্রয়, পরিবহণ, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণসহ যাবতীয় কাজের সমষ্টি হলো বিপণন। উদ্দীপকের জনাব রাজু নতুন ব্র্যান্ডের একটি চিপস বাজারে ছাড়ার পূর্বে বাজারে ভোক্তাদের রুচি, চাহিদা, আগ্রহ ইত্যাদি বিষয়গুলো খেয়াল করলেন। শীতকালে আলুর উৎপাদন বেশি হয় তাই তিনি একসাথে প্রচুর আলু উপযুক্তভাবে সংরক্ষণ করেন। বাজারে পণ্য বা কাঁচামাল আনা-নেওয়ার জন্য দুটি ভ্যানগাড়ি ক্রয় করলেন। তিনি চিপসের প্যাকেটের আকার, স্বাদ, পরিমাণ ইত্যাদির ভিত্তিতে ভাগ করে উপযুক্তভাবে আবৃত করে ক্রেতার নিকট পৌঁছান। তার এ সকল কার্যক্রম ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর কার্যক্রম সহজ করে। রাজু মূলত বিপণনের কাজগুলো সুচারুরূপে সম্পাদন করে থাকেন। তিনি বাজারে নতুন চিপস ছাড়ার পূর্বে ক্রেতাদের রুচি, চাহিদা, আগ্রহ, ক্রয় ক্ষমতা প্রভৃতি বিষয় বিশ্লেষণ করে মূল্যায়ন করে ভোক্তা বিশ্লেষণ কাজটি করে থাকেন। তার এ কাজের ফলে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায় এবং প্রসার গতিশীল হয়। চিপস তৈরির কাঁচামাল ক্রয় করার মাধ্যমে তিনি বিপণনের অন্যতম কাজ ক্রয় সম্পাদন করে থাকেন। তাছাড়া সারা বছরব্যাপী আলুর চাহিদা পূরণের জন্য তিনি গুদামজাতকরণের মাধ্যমে আলু সংরক্ষণ করে থাকেন। পণ্যের কাঁচামাল ও উৎপাদিত পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে তার যে স্থানগত বাধার সৃষ্টি হয় তা তিনি ভ্যানগাড়ি অর্থাৎ পরিবহণের মাধ্যমে দূর করেন। তিনি আকার, স্বাদ, পরিমাণ ইত্যাদির ভিত্তিতে চিপসের প্যাকেটগুলোকে ভাগ করে প্রমিতকরণের কাজটি করে থাকেন। ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। তাছাড়া তিনি চিপসের প্যাকেটগুলোকে আবৃত করে ক্রেতাদের নিকট তা আকর্ষণীয় করে উপস্থাপন করে বিপণনের মোড়কিকরণ কাজটি করে থাকেন। এ সকল কাজ সঠিকভাবে সম্পাদন করার কারণে তার পণ্য বিপণনের কাজ অনেক সহজ হয়েছে। আর এর ফলে তিনি তার উৎপাদিত চিপসটি খুব সহজেই ক্রেতাদের নিকট পৌঁছাতে পেরেছেন। তাই বলা যায়, রাজুর ক্রয়, পরিবহণ, প্রমিতকরণ, ভোক্তা বিশ্লেষণ ও মোড়কিকরণ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কারণেই বিপণনের প্রক্রিয়া সহজতর হয়েছে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।