পণ্যের মালিকানা সৃষ্টি হয় কিভাবে? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য-দ্রব্য বা সেবাসামগ্রী ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। অর্থের বিনিময়ে নিজস্ব ব্যবহার বা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে কোনো পণ্য বা সেবা গ্রহণ করে থাকে তখন তাকে ক্রয় বলে। ক্রয় বিপণনের অন্যতম কাজ। প্রয়োজনের ওপর ভিত্তি করে ক্রয় কাজ সম্পাদিত হয়। আর যেব্যক্তি বা প্রতিষ্ঠান ক্রয়কার্য সম্পাদন করেন উক্ত ক্রয়কৃত পণ্যের ওপর সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানা সৃষ্টি হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
পণ্যের মালিকানা সৃষ্টি হয় কিভাবে? ব্যাখ্যা কর।
উত্তর