একজন মধ্যস্থব্যবসায়ী হিসেবে জনাব শরীফের দৈনন্দিন কার্যাবলি বর্ণনা করো।
উত্তর: একজন মধ্যস্থব্যবসায়ী হিসেবে জনাব শরীফ বিপণন কার্যাবলি সম্পাদন করেন। খুচরা ব্যবসায়ীরা বণ্টন প্রণালিতে উৎপাদক ও ভোক্তার মাঝে অবস্থান করেন। তারা পণ্য সংগ্রহ থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সব কাজ করেন। তারা ভোক্তার চাহিদা ও পণ্য সংক্রান্ত তথ্য উৎপাদককে সরবরাহ করেন। এতে চাহিদা ও যোগানের মধ্যে সমতা রাখা সম্ভব হয়। জনাব শরীফ একজন খুচরা ব্যবসায়ী। তিনি কালিঘাট থেকে মাল কিনে এনে নিজ দোকানে রেখে বিক্রি করেন। এক্ষেত্রে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করতে তাকে পণ্য ক্রয়-বিক্রয়, পরিবহন, তথ্য সংগ্রহ, ঝুঁকি নেওয়া প্রভৃতি কাজ করতে হয়। এজন্য তিনি একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। জনাব শরীফকে প্রথমে পণ্য ক্রয়-বিক্রয়ের কাজ করতে হয়। কারণ এ কাজের ওপর ব্যবসায়ের মুনাফা অর্জন নির্ভর করে। আবার ক্রয়কৃত পণ্য দোকানে আনতে পরিবহনের প্রয়োজন হয়। এছাড়া তিনি তার দোকানে অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ দেন। এ কর্মী পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য ক্রেতাদের কাছে তুলে ধরেন। এতে ক্রেতারা পণ্য কেনায় উৎসাহী হয়। ফলে প্রতিষ্ঠানের বিক্রয়ে গতিশীলতা আসে। সুতরাং, জনাব শরীফ মধ্যস্থব্যবসায়ী হিসেবে বিপণন সংক্রান্ত কাজ সম্পাদন করে থাকেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
একজন মধ্যস্থব্যবসায়ী হিসেবে জনাব শরীফের দৈনন্দিন কার্যাবলি বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর