জনাব মানিকের ব্যবসায়ে ১ম পর্যায়ে বিপণন কার্যাবলির কোনটির অভাব পরিলক্ষিত হয়? বর্ণনা কর।
উত্তর: জনাব মানিকের ব্যবসায়ে ১ম পর্যায়ে বিপণন কার্যাবলির 'গুদামজাতকরণের' অভাব পরিলক্ষিত হয়। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। বিপণনের সকল পর্যায়ে পণ্যসামগ্রী সংরক্ষণের প্রয়োজন হয়। অনেক পণ্য বাজারের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয় কিন্তু ব্যবহার হয় সারা বছর। বছরব্যাপী চাহিদা মেটানোর জন্য সেসকল পণ্য গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। উদ্দীপকে জনাব মানিক নিজ জমিতে কৃষিপণ্য ও মাছ চাষ করেন। সারা বছর ভোগ করা যায় এমন পণ্যগুলো তড়িঘড়ি করে বিক্রয় করতে গিয়ে কিছু পণ্য পচে নষ্ট হয়। এতে মুনাফার পরিমাণ কমে যায়। জনাব মানিক যদি তার পণ্যগুলো সুষ্ঠুভাবে গুদামজাতকরণ করে রাখতো তাহলে তিনি এই সমস্যার সম্মুখীন হতেন না। এক্ষেত্রে জনাব মানিকের ব্যবসায়ে গুদামজাতকরণের অভাব পরিলক্ষিত হচ্ছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব মানিকের ব্যবসায়ে ১ম পর্যায়ে বিপণন কার্যাবলির কোনটির অভাব পরিলক…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর