শেয়ারFacebookWhatsApp

বিক্রয়কর্মী কালামের মধ্যে কোন গুণাবলির অভাব রয়েছে? বর্ণনা করো।

উত্তর: বিক্রয়কর্মী কালামের মধ্যে নৈতিক গুণাবলির অভাব রয়েছে। বিক্রয়কর্মী তার গুণাবলির মাধ্যমে সহজেই ক্রেতা আকর্ষণ করতে পারে। সততা ও বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা, জেন্ডার সচেতনতা প্রভৃতি বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি। এসব গুণের অভাবে প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা কমে যায়। উদ্দীপকের কালাম 'রঙতুলি স্টোর্স' এর একজন বিক্রয়কর্মী। সম্প্রতি সে এক বয়স্ক ক্রেতার সাথে খারাপ ব্যবহার করে। এতে ঐ ক্রেতা পুনরায় দোকানে আসবে না। বিক্রয়কর্মীকে নারী-পুরুষ, ছেলেমেয়ে এবং বয়স্ক ক্রেতাদের সাথে কেমন ব্যবহার করতে হবে সে বিষয়ে সতর্ক থাকতে হয়। এক্ষেত্রে কালাম অন্য ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার করলে দোকানের গ্রাহকের সংখ্যা দিন দিন কমে যাবে। এতে ব্যবসায়ের আর্থিক ক্ষতি হবে। ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করা বিক্রয়কর্মীর নৈতিক গুণ। তাই বলা যায়, কালামের মধ্যে নৈতিক গুণের অভাব রয়েছে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

বিক্রয়কর্মী কালামের মধ্যে কোন গুণাবলির অভাব রয়েছে? বর্ণনা করো।

উদ্দীপক

লোকসানের মধ্যে থাকা 'রঙতুলি স্টোর্স' এর মালিক তার পূর্বপরিচিত রফিক মিয়াকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন, যিনি বিপণন জ্ঞানে বেশ অভিজ্ঞ। কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ক্রেতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। দোকানের অপর তিন কর্মচারীর একজন কালাম সম্প্রতি এক বয়স্ক ক্রেতার সাথে খারাপ আচরণ করলে তাকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

Dhaka · 2022

উত্তর

স্পট বিজ্ঞাপন রেডিও-এর মাধ্যমে দেওয়া হয়।

উত্তর

ভোক্তার চাহিদা, রুচি, পছন্দ প্রভৃতি যাচাই-বাছাই করা হলো ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণের মাধ্যমে ক্রেতা বা ভোক্তাদের চাহিদা ও রুচি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এরপর উৎপাদকরা সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে পণ্য উৎপাদন ও বিপণন করতে পারে।

উত্তর

বিক্রয়কর্মী কালামের মধ্যে নৈতিক গুণাবলির অভাব রয়েছে। বিক্রয়কর্মী তার গুণাবলির মাধ্যমে সহজেই ক্রেতা আকর্ষণ করতে পারে। সততা ও বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা, জেন্ডার সচেতনতা প্রভৃতি বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি। এসব গুণের অভাবে প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা কমে যায়। উদ্দীপকের কালাম 'রঙতুলি স্টোর্স' এর একজন বিক্রয়কর্মী। সম্প্রতি সে এক বয়স্ক ক্রেতার সাথে খারাপ ব্যবহার করে। এতে ঐ ক্রেতা পুনরায় দোকানে আসবে না। বিক্রয়কর্মীকে নারী-পুরুষ, ছেলেমেয়ে এবং বয়স্ক ক্রেতাদের সাথে কেমন ব্যবহার করতে হবে সে বিষয়ে সতর্ক থাকতে হয়। এক্ষেত্রে কালাম অন্য ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার করলে দোকানের গ্রাহকের সংখ্যা দিন দিন কমে যাবে। এতে ব্যবসায়ের আর্থিক ক্ষতি হবে। ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করা বিক্রয়কর্মীর নৈতিক গুণ। তাই বলা যায়, কালামের মধ্যে নৈতিক গুণের অভাব রয়েছে।

উত্তর

“রফিক মিয়ার মতো বিক্রয়কর্মী ব্যবসায়ের সফলতার জন্য অপরিহার্য”- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ। একজন আদর্শ বিক্রয়কর্মী তার জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, প্রশিক্ষণ প্রভৃতি কাজে লাগিয়ে ক্রেতা আকর্ষণ করেন। এতে সম্ভাব্য ক্রেতা স্থায়ী ক্রেতায় পরিণত হয়। এতে প্রতিষ্ঠানের বিক্রি বাড়ে। ফলে ব্যবসায়ে সফলতা লাভ করা সহজ হয়। 'রঙতুলি স্টোর্স'-এর মালিক তার পূর্বপরিচিত রফিক মিয়াকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন। তিনি বিপণন কাজে বেশ অভিজ্ঞ। তাই সহজেই তিনি ক্রেতাদের আকৃষ্ট করতে পারেন। কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ক্রেতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। একজন বিক্রয়কর্মীর পণ্য বিপণনের সাথে জড়িত বিভিন্ন কাজ (যেমন- পণ্য নির্বাচন, পণ্য সংগ্রহ, মূল্য নির্ধারণ, পর্যায়িতকরণ, প্যাকিং প্রভৃতি) সম্পর্কে জ্ঞান থাকা উচিত। এ জ্ঞান কাজে লাগিয়ে বিক্রয়কর্মী সহজেই ক্রেতা আকৃষ্ট করতে পারেন। ফলে প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ বেড়ে যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী রফিক মিয়ার মধ্যে এ গুণগুলো রয়েছে, যা তার প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। তাই বলা যায়, রফিক মিয়ার মতো বিক্রয়কর্মী ব্যবসায়ের সফলতার জন্য অপরিহার্য।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।