“রফিক মিয়ার মতো বিক্রয়কর্মী ব্যবসায়ের সফলতার জন্য অপরিহার্য” – উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: “রফিক মিয়ার মতো বিক্রয়কর্মী ব্যবসায়ের সফলতার জন্য অপরিহার্য”- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ। একজন আদর্শ বিক্রয়কর্মী তার জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, প্রশিক্ষণ প্রভৃতি কাজে লাগিয়ে ক্রেতা আকর্ষণ করেন। এতে সম্ভাব্য ক্রেতা স্থায়ী ক্রেতায় পরিণত হয়। এতে প্রতিষ্ঠানের বিক্রি বাড়ে। ফলে ব্যবসায়ে সফলতা লাভ করা সহজ হয়। 'রঙতুলি স্টোর্স'-এর মালিক তার পূর্বপরিচিত রফিক মিয়াকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন। তিনি বিপণন কাজে বেশ অভিজ্ঞ। তাই সহজেই তিনি ক্রেতাদের আকৃষ্ট করতে পারেন। কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ক্রেতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। একজন বিক্রয়কর্মীর পণ্য বিপণনের সাথে জড়িত বিভিন্ন কাজ (যেমন- পণ্য নির্বাচন, পণ্য সংগ্রহ, মূল্য নির্ধারণ, পর্যায়িতকরণ, প্যাকিং প্রভৃতি) সম্পর্কে জ্ঞান থাকা উচিত। এ জ্ঞান কাজে লাগিয়ে বিক্রয়কর্মী সহজেই ক্রেতা আকৃষ্ট করতে পারেন। ফলে প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ বেড়ে যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী রফিক মিয়ার মধ্যে এ গুণগুলো রয়েছে, যা তার প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। তাই বলা যায়, রফিক মিয়ার মতো বিক্রয়কর্মী ব্যবসায়ের সফলতার জন্য অপরিহার্য।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
“রফিক মিয়ার মতো বিক্রয়কর্মী ব্যবসায়ের সফলতার জন্য অপরিহার্য” – উদ্দ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর