বণ্টন প্রণালিতে রফিক মিয়ার অবস্থান বর্ণনা করো।
উত্তর: বণ্টন প্রণালিতে রফিক মিয়া উৎপাদক হিসেবে অবস্থান করছেন। যিনি পণ্য উৎপাদন করেন তিনিই উৎপাদক। বণ্টন প্রণালির শুরুতেই তার অবস্থান। উৎপাদকের কাছ থেকে পণ্য সরাসরি অথবা মধ্যস্থব্যবসায়ীর মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছায়। উদ্দীপকের রফিক মিয়া একজন ফুল ব্যবসায়ী। তিনি বিভিন্ন জাতের ফুলের চাষ করেন। বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে বর্তমানে তিনি টিউলিপ ফুলের চাষ শুরু করেন। ফুল চাষের জন্য তাকে জমি প্রস্তুত করতে হয়। এরপর বীজ বপন ও চারা রক্ষণাবেক্ষণের মাধ্যমে গাছ বড় করতে হয়। রফিক মিয়া এই গাছ থেকেই ফুল সংগ্রহ করে বিক্রি করেন। সুতরাং, বণ্টন প্রণালিতে রফিক মিয়া একজন উৎপাদক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বণ্টন প্রণালিতে রফিক মিয়ার অবস্থান বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর