টিউলিপ ফুল চাষে রফিক মিয়ার কার্যক্রম বিপণনের কার্যাবলির আলোকে মূল্যায়ন করো।
উত্তর: টিউলিপ ফুল চাষে রফিক মিয়া বিপণনের তথ্য সংগ্রহ, 'মোড়কিকরণ ও বিক্রয়ের কাজগুলো করেন। বাজারে পণ্যের চাহিদা ও ক্রেতাদের পছন্দ জানার জন্য তথ্য সংগ্রহ করা হয়। মোড়কিকরণের মাধ্যমে পণ্যকে আকর্ষণীয় করা হয় এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করা হয়। বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়। উদ্দীপকের রফিক মিয়া একজন ফুল ব্যবসায়ী। তিনি সারা বছরই বিভিন্ন ফুলের চাষ করেন। বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে বর্তমানে তিনি টিউলিপ ফুলের চাষ করেন। সেই ফুলের মান ঠিক রাখতে তিনি বিক্রয়ের সময় ফুলের অংশে পলিপ্যাক ব্যবহার করেন। এতে তার ফুলের চহিদা ও বিক্রি বেড়ে যায়। বাজারে কোন ফুলের চাহিদা ও সরবরাহ কেমন তা জানার জন্য রফিক মিয়া তথ্য সংগ্রহ করেন। এটি বিপণনের তথ্য সংগ্রহের কাজ। গুণাগুণ বজায় রাখতে পলিপ্যাক ব্যবহারের মাধ্যমে রফিক মিয়া বিপণনের মোড়কিকরণের কাজটি করেন। মোড়কিকরণের পর তিনি ফুলগুলো গ্রাহকের চাহিদা অনুযায়ী সরবরাহ করেন। এটি বিপণনের বিক্রয় কাজটিকে নির্দেশ করে। তাই বলা যায়, রফিক মিয়া বিপণনের তথ্য সংগ্রহ, মোড়কিকরণ ও বিক্রয়ের কাজগুলোর মাধ্যমে বিক্রির পরিমাণ বাড়াতে পেরেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
টিউলিপ ফুল চাষে রফিক মিয়ার কার্যক্রম বিপণনের কার্যাবলির আলোকে মূল্য…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর