উদ্দীপকে জনার আসলাম বিপণনের কোন কার্যাবলি অনুসরণ করেছেন তা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আসলাম বিপণনের গুদামজাতকরণ কাজ অনুসরণ করেছেন। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। এতে অনেক পণ্য বছরের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হলেও সারা বছরব্যাপী ব্যবহার করা যায়। ক্রেতাদের বছরব্যাপী চাহিদা মেটানোর জন্য সেসব পণ্য গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। জনাব আসলাম শীতের মৌসুমে উৎপাদিত পণ্য স্বল্পমূল্যে কেনেন। এরপর তা যথাযথভাবে সংরক্ষণ করেন। পরবর্তীতে তিনি এসব পণ্য বেশি দামে বিক্রি করেন। এতে তিনি প্রচুর মুনাফা অর্জন করেন। জনাব আসলাম তার কাজের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করেন। এতে ক্রেতা ও ভোক্তারা শীতকালে উৎপাদিত পণ্য বছরের অন্যান্য সময়ে ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। সুতরাং, জনাব আসলামের কাজ বিপণনের গুদামজাতকরণ কাজের অন্তর্ভুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে জনার আসলাম বিপণনের কোন কার্যাবলি অনুসরণ করেছেন তা বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর