উদ্দীপকে ফুল মিয়ার দ্বারা বিপণনের কোন কাজটি সম্পাদিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ফুল মিয়ার দ্বারা বিপণনের প্রমিতকরণ কাজটি সম্পাদিত হয়। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ প্রভৃতির ওপর ভিত্তি করে পণ্যমূল্য স্থির করা হয়। ফলে বিপণন প্রক্রিয়া সহজ হয়। এতে বিক্রয় কাজের গতিশীলতা বেড়ে যায়। উদ্দীপকের ফুল মিয়া একজন ফল বিক্রেতা। তিনি তার দোকানে ছোট-বড়, টক-মিষ্টি প্রভৃতি ফলগুলো আলাদা আলাদা ঝুড়িতে সাজিয়ে রাখেন। এরপর সেগুলোর জন্য পৃথক বিক্রয়মূল্য নির্ধারণ করেন। ফলে বিক্রয় কাজে তার সময় ও শ্রম উভয়ই কম লাগে। তাই বলা যায়, ফুল মিয়া ফলের আকার ও স্বাদ অনুযায়ী মূল্য নির্ধারণ করেন। এর মাধ্যমে তিনি বিপণনের প্রতিমতকরণের কাজটি করে থাকেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে ফুল মিয়ার দ্বারা বিপণনের কোন কাজটি সম্পাদিত হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর