পান্নার মধ্যে বিক্রয়কর্মীর কোন গুণটি প্রকাশ পেয়েছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: পান্নার মধ্যে বিক্রয়কর্মীর মার্জিত ব্যবহার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুণগুলো প্রকাশ পেয়েছে। বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলির মাঝে অন্যতম দু'টি হলো মার্জিত ব্যবহার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। বিক্রয়কর্মীকে অবশ্যই ভদ্র, নম্র, অমায়িক ও মার্জিত ব্যবহারের অধিকারী হতে হবে। আবার, ক্রেতারা অপ্রত্যাশিত মন্তব্য করলেও বিক্রয়কর্মী তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুণে ক্রেতাকে প্রভাবিত করে। ফুল মিয়া একজন ফল বিক্রেতা। সম্প্রতি তিনি পান্না নামের একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। দোকানে যেকোনো বয়সের ক্রেতা আসলে পান্না সবার সাথে ভালো আচরণ করেন। পণ্যের মান বা মূল্য সম্পর্কে কোনো কোনো ক্রেতা কম দাম বলেন। তখন পান্না তাদের সাথে তর্ক না করে চুপ থাকেন। পান্নার সকল ক্রেতার সাথে ভালো ব্যবহার বিক্রয়কর্মীর মার্জিত আচরণের গুণটিকে নির্দেশ করে। এর মাধ্যমে পান্না ক্রেতাদের সাথে ভদ্র, নম্র ও অমায়িক আচরণ করেন। আবার ক্রেতা কোনো বিষয়ে প্রতিকূল মন্তব্য করলেও পান্না তর্কে জড়ান না। এর মাধ্যমে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুণটি প্রকাশ পাচ্ছে। সুতরাং দেখা যায়, পান্নার মধ্যে বিক্রয়কর্মীর মার্জিত আচরণ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুণগুলো প্রতীয়মান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
পান্নার মধ্যে বিক্রয়কর্মীর কোন গুণটি প্রকাশ পেয়েছে বলে তুমি মনে করো…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর