শেয়ারFacebookWhatsApp

বণ্টন প্রণালিতে আতিক সাহেবের অবস্থান দেখাও।

উত্তর: আতিক সাহেব বণ্টন প্রণালিতে প্রতিনিধি বা এজেন্ট হিসেবে অবস্থান করছেন। প্রতিনিধি বা এজেন্ট হলো এক ধরনের মধ্যস্থব্যবসায়ী। তারা উৎপাদকের শিল্প সামগ্রী বিক্রি করে। উৎপাদনকারীগণ পণ্য বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করেন। উদ্দীপকের আতিক সাহেব ২টি ইলেকট্রনিকস কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি সেই কোম্পানিগুলোর টিভি, ফ্রিজ প্রভৃতি নিজ এলাকায় বিক্রি করেন। এই কাজের মাধ্যমে তিনি উৎপাদনকারী ইলেকট্রনিকস কোম্পানিগুলোর সাথে স্থানীয় ক্রেতাদের যোগসূত্র তৈরি করেছেন। তার এ কাজের সাথে প্রতিনিধি বা এজেন্টের কার্যক্রমের মিল আছে। তাই বলা যায়, আতিক সাহেব একজন প্রতিনিধি বা এজেন্ট।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

বণ্টন প্রণালিতে আতিক সাহেবের অবস্থান দেখাও।

উদ্দীপক

খুলনার আতিক সাহেব ঢাকার ২টি ইলেকট্রনিকস কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হোন। তাদের উৎপাদিত বিভিন্ন দামের টিভি, ফ্রিজ ইত্যাদি নিজ এলাকায় বিক্রয় করেন। তিনি পরিবারবর্গ নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে মেলার আশপাশে দেশীয় কোম্পানির সাথে বিদেশি কোম্পানির টিভি, ফ্রিজ ইত্যাদি পণ্যের বড় বড় সাইনবোর্ড দেখতে পান। মেলায় বিভিন্ন কোম্পানির পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত একটি করে কাগজ দেখতে পান। প্রতিটি কাগজে লেখা ছিল 'দেশীয় পণ্য কিনে হোন ধন্য।'

Dinajpur · 2022

উত্তর

বিক্রয়কর্মীর জ্ঞান, কৌশল এবং দক্ষতার মাধ্যমে ক্রেতা আকর্ষণ করার কৌশলকে বলা হয় বিক্রয়িকতা।

উত্তর

বিপণনের গুদামজাতকরণ কাজটি দ্বারা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত পণ্য বছরের অন্য সময়ে ব্যবহারের জন্য গুদামজাতকরণ করা হয়। পণ্য গুদামজতাকরণের মাধ্যমে সংরক্ষণ করলে তা সারা বছরব্যাপী ব্যবহার করা যায়। এভাবে গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে।

উত্তর

আতিক সাহেব বণ্টন প্রণালিতে প্রতিনিধি বা এজেন্ট হিসেবে অবস্থান করছেন। প্রতিনিধি বা এজেন্ট হলো এক ধরনের মধ্যস্থব্যবসায়ী। তারা উৎপাদকের শিল্প সামগ্রী বিক্রি করে। উৎপাদনকারীগণ পণ্য বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করেন। উদ্দীপকের আতিক সাহেব ২টি ইলেকট্রনিকস কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি সেই কোম্পানিগুলোর টিভি, ফ্রিজ প্রভৃতি নিজ এলাকায় বিক্রি করেন। এই কাজের মাধ্যমে তিনি উৎপাদনকারী ইলেকট্রনিকস কোম্পানিগুলোর সাথে স্থানীয় ক্রেতাদের যোগসূত্র তৈরি করেছেন। তার এ কাজের সাথে প্রতিনিধি বা এজেন্টের কার্যক্রমের মিল আছে। তাই বলা যায়, আতিক সাহেব একজন প্রতিনিধি বা এজেন্ট।

উত্তর

উদ্দীপকের বাণিজ্য মেলা, সাইনবোর্ড ও প্রচারপত্র বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল। এর মাধ্যমে প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য ক্রেতাদের সামনে তুলে ধরে। বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতা সাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। উদ্দীপকের আতিক সাহেব পরিবারবর্গ নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে যান। মেলার আশপাশে দেশীয় কোম্পানির সাথে বিদেশি কোম্পানির টিভি, ফ্রিজ প্রভৃতি পণ্যের সাইনবোর্ড দেখতে পান। এছাড়াও তিনি বিভিন্ন কোম্পানির পণ্যের পূর্ণ বিবরণসহ কাগজ বা প্রচারপত্র দেখতে পান। এক্ষেত্রে বাণিজ্য মেলা, সাইনবোর্ড, প্রচারপত্রের মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিভিন্ন মাধ্যমে ব্যাপক পরিসরে পণ্য পরিচিতির একটি উল্লেখযোগ্য মাধ্যম হলো বাণিজ্য মেলা। মেলায় পণ্য প্রদর্শনের মাধ্যমে সহজেই ক্রেতাদের আকৃষ্ট করা যায়। মেলা জনবহুল স্থান হওয়ায় সেখানে বড় সাইনবোর্ডের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া যায়। আবার, মেলায় জনসমাগম বেশি থাকার কারণে প্রচারপত্র বিতরণ করা যায়। এটি ক্রেতাকে পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্য, প্রাপ্তি স্থান সম্পর্কে জানতে সাহায্য করে। প্রচারপত্রে লেখা “দেশীয় পণ্য কিনে হোন ধন্য” লেখাটি ক্রেতাদের মাঝে জাতীয়তাবোধ জাগ্রত করে তোলে। ফলে তারা দেশি পণ্য কেনার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। সুতরাং, বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে বাণিজ্য মেলা, সাইনবোর্ড ও প্রচারপত্রের ব্যবহার তাৎপর্যপূর্ণ।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।