উদ্দীপকে ব্যবহৃত বিজ্ঞাপনের মাধ্যমগুলোর তাৎপর্য মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের বাণিজ্য মেলা, সাইনবোর্ড ও প্রচারপত্র বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল। এর মাধ্যমে প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য ক্রেতাদের সামনে তুলে ধরে। বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতা সাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। উদ্দীপকের আতিক সাহেব পরিবারবর্গ নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে যান। মেলার আশপাশে দেশীয় কোম্পানির সাথে বিদেশি কোম্পানির টিভি, ফ্রিজ প্রভৃতি পণ্যের সাইনবোর্ড দেখতে পান। এছাড়াও তিনি বিভিন্ন কোম্পানির পণ্যের পূর্ণ বিবরণসহ কাগজ বা প্রচারপত্র দেখতে পান। এক্ষেত্রে বাণিজ্য মেলা, সাইনবোর্ড, প্রচারপত্রের মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিভিন্ন মাধ্যমে ব্যাপক পরিসরে পণ্য পরিচিতির একটি উল্লেখযোগ্য মাধ্যম হলো বাণিজ্য মেলা। মেলায় পণ্য প্রদর্শনের মাধ্যমে সহজেই ক্রেতাদের আকৃষ্ট করা যায়। মেলা জনবহুল স্থান হওয়ায় সেখানে বড় সাইনবোর্ডের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া যায়। আবার, মেলায় জনসমাগম বেশি থাকার কারণে প্রচারপত্র বিতরণ করা যায়। এটি ক্রেতাকে পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্য, প্রাপ্তি স্থান সম্পর্কে জানতে সাহায্য করে। প্রচারপত্রে লেখা “দেশীয় পণ্য কিনে হোন ধন্য” লেখাটি ক্রেতাদের মাঝে জাতীয়তাবোধ জাগ্রত করে তোলে। ফলে তারা দেশি পণ্য কেনার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। সুতরাং, বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে বাণিজ্য মেলা, সাইনবোর্ড ও প্রচারপত্রের ব্যবহার তাৎপর্যপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে ব্যবহৃত বিজ্ঞাপনের মাধ্যমগুলোর তাৎপর্য মূল্যায়ন করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর