জনাব আলমের বিজ্ঞাপনের সর্বোত্তম মাধ্যমটি কী হতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আলমের বিজ্ঞাপনের সর্বোত্তম মাধ্যমটি হতে পারে টেলিভিশন। বর্তমানে টেলিভিশন বিজ্ঞাপনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। পণ্যের আকর্ষণীয় দর্শন ও শ্রবণযোগ্য স্লাইড ব্যবহার করে টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হয়। এর মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা পণ্যের ব্যবহার সম্পর্কে ধারণা পায়। উদ্দীপকের জনাব আলম একজন আমদানিকারক। তিনি চীন থেকে নুডলস আমদানি করেন। এরপর তা রঙিন পলিপ্যাকে প্যাকেটজাত করেন। তিনি এই নুডলস রান্না করার পদ্ধতি সম্পর্কে এক মিনিটের একটি বিজ্ঞাপন চিত্র তৈরি করেন। এটি তিনি টেলিভিশনে প্রচার করতে পারেন। এতে ক্রেতারা নুডলস রান্নার পদ্ধতি সম্পর্কে সহজেই জানতে পারবে। এছাড়া টেলিভিশনের মাধ্যমে একই সময়ে বিপুল সংখ্যক ক্রেতাকে পণ্য সম্পর্কে অবহিত করা যায়। তাই, জনাব আলমের জন্য সর্বোত্তম বিজ্ঞাপন মাধ্যম হবে টেলিভিশনে প্রচার।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব আলমের বিজ্ঞাপনের সর্বোত্তম মাধ্যমটি কী হতে পারে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর