“একমাত্র বিজ্ঞাপনই জনাব আলমের বিক্রয় বৃদ্ধির কারণ”- উক্তিটির সত্যতা যাচাই করো।
উত্তর: “একমাত্র বিজ্ঞাপনই জনাব আলমের বিক্রয় বৃদ্ধির কারণ”- উক্তিটি সত্য। পণ্য প্রচারে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য সম্পর্কিত তথ্য পৌঁছানো যায়। এতে ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হয়। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বাড়ে। উদ্দীপকের জনাব আলম একজন আমদানিকারক। তিনি চীন থেকে নুডলস আমদানি করে রঙিন পলিপ্যাকে প্যাকেটজাত করেন। এরপর নুডলস রান্নার পদ্ধতি সম্পর্কে এক মিনিটের বিজ্ঞাপন চিত্র তৈরি করেন। এটি প্রচার করলে তার পণ্যের চাহিদা দ্রুত বাড়তে থাকে। জনাব আলম বিজ্ঞাপনের মাধ্যমে তার আমদানিকৃত বিশেষ ধরনের নুডলস সম্পর্কে ক্রেতাদের অবহিত করেন। ক্রেতা ও ভোক্তা সবসময় নতুন পণ্য ব্যবহারে আগ্রহী থাকে। এক্ষেত্রে জনাব আলমের বিজ্ঞাপন ক্রেতাদের নুডলস সম্পর্কে তথ্য সরবরাহ করে। এছাড়া ক্রেতারা নুডলস রান্নার পদ্ধতি বিক্রি বেড়ে যায়। তাই বলা যায়, বিজ্ঞাপনের জন্যই জনাব আলমের বিক্রির পরিমাণ বেড়ে যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
“একমাত্র বিজ্ঞাপনই জনাব আলমের বিক্রয় বৃদ্ধির কারণ”- উক্তিটির সত্যতা…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর