ক্ষতির হাত থেকে বাঁচার আশায় জনাব সিরাজের গৃহীত উপায়টি কী? ব্যাখ্যা করো।
উত্তর: ক্ষতির হাত থেকে বাঁচার আশায় জনাব সিরাজের গৃহীত উপায়টি হলো গুদামজাতকরণ। এর মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অনেক পণ্য বছরের নির্দিষ্ট সময়ে উৎপন্ন হলেও সারা বছরব্যাপী ব্যবহার করা হয়। এসব পণ্য গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। উদ্দীপকের জনাব সিরাজ উত্তরবঙ্গের একজন আলু চাষী। ফলন বেশি হওয়ায় আলুর দাম কমে যায়। এতে তিনি ব্যাপক ক্ষতির আশঙ্কা করেন। এই অবস্থায় স্থানীয় একজন কৃষক তাকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে আলু সংরক্ষণের প্রস্তাব দেন। এ প্রস্তাবে রাজি হয়ে জনাব সিরাজ কয়েকশত মন আলু সংরক্ষণ করেন। কয়েক মাস পর আলুগুলো বিক্রি করে তিনি যথেষ্ট মুনাফা পান। অর্থাৎ জনাব সিরাজ বছরের নির্দিষ্ট একটি সময়ে উৎপাদিত আলু সংরক্ষণ করেছেন। পরবর্তীতে বছরের অন্য সময়ে সেগুলো বিক্রি করে লাভবান হয়েছেন। তাই বলা যায়, তার গৃহীত উপায়টি গুদামজাতকরণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
ক্ষতির হাত থেকে বাঁচার আশায় জনাব সিরাজের গৃহীত উপায়টি কী? ব্যাখ্যা …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর