জনাব সিরাজের বিক্রয়ের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: জনাব সিরাজের বিক্রয়ের ক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ীর সহায়তা নেওয়ার পদক্ষেপটি একটি যৌক্তিক সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে পণ্য বিক্রয় বা বণ্টনে মধ্যস্থব্যবসায়ীর সাহায্য নেওয়া হয়। মধ্যস্থ ব্যবসায়ীগণ উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে। এরপর সেসব পণ্য নিজস্ব তত্ত্বাবধানে ভোক্তাদের কাছে চাহিদা অনুযায়ী সরবরাহ করে। মধ্যস্থব্যবসায়ী উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। উদ্দীপকে জনাব সিরাজ একজন আলু চাষী। আলুর ব্যাপক ফলন হওয়ায় আলুর দাম কমে যায়। এতে তিনি লোকসানের আশঙ্কা করেন। স্থানীয় একজন কৃষকের পরামর্শে তিনি আলু গুদামজাতকরণের ব্যবস্থা করেন। কয়েকমাস পর যখন উক্ত আলু বিক্রির প্রয়োজন হয়, তখন তিনি মধ্যস্থব্যবসায়ীর সহায়তা নেন। মধ্যস্থব্যবসায়ীর সহায়তায় জনাব সিরাজ বিস্তৃত এলাকায় আলু বিক্রি করতে সমর্থন হন। যার ফলে আলুর বিক্রিও বেশি হয়। এতে তিনি বেশ লাভবান হন। মধ্যস্থব্যবসায়ীর সহায়তার বিক্রির কারণে তিনি অধিক মুনাফা অর্জন করেন। তাই বলা যায়, তার এ গৃহীত পদক্ষেপটি ফলপ্রসূ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব সিরাজের বিক্রয়ের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপটির যৌক্তিকতা বিশ্লেষণ …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর