জনাব মোশারফ আলীর ব্যবসায়ের ক্ষেত্রে কোন ধরনের কার্যাবলি পরিলক্ষিত হয়েছে? বর্ণনা করো।
উত্তর: জনাব মোশারফ আলীর ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণের কাজটি পরিলক্ষিত হয়েছে। পর্যায়িতকরণের মাধ্যমে পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। ফলে বিক্রয় সহজ হয়। উদ্দীপকের জনাব মোশারফ আলী জামালপুরের একজন আম ব্যবসায়ী। তিনি রাজশাহীর আমবাগান থেকে আম সংগ্রহ করেন। এরপর আমগুলো বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। এক্ষেত্রে তিনি ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী আমগুলো ভাগ করেন। তারপর আমগুলো দোকানে সাজিয়ে বিক্রি করেন। এটি বিপণনের পর্যায়িতকরণ কাজটিকে নির্দেশ করে। তাই বলা যায়, জনাব মোশারফ আলীর ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজটি পরিলক্ষিত হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব মোশারফ আলীর ব্যবসায়ের ক্ষেত্রে কোন ধরনের কার্যাবলি পরিলক্ষিত হ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর