শেয়ারFacebookWhatsApp

উৎপাদিত পণ্য বিপণনে সালাম সাহেব কোন বণ্টন প্রণালিটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।

উত্তর: উৎপাদিত পণ্য বিপণনে সালাম সাহেব পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় বণ্টন প্রণালিটি ব্যবহার করেছেন। অনেক সময় উৎপাদক তার উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারে না। এক্ষেত্রে পণ্য বণ্টনে মধ্যস্থব্যবসায়ীর সাহায্য নেওয়া হয়। এ ব্যবসায়ীরা উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। উদ্দীপকে সালাম সাহেব হাঁস-মুরগির খাবার উৎপাদনের জন্য পোলট্রি ফিড ইন্ডাস্ট্রি স্থাপন করেন। এরপর উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে পাইকারদের কাছে বিক্রি করেন। খুচরা বিক্রেতারা পাইকারদের কাছ থেকে তা সংগ্রহ করেন। ভোক্তারা সেই পণ্যটি কিনে নিতে পারেন। তাই বলা যায়, সালাম সাহেব বণ্টন প্রণালিতে পাইকার ও খুচরা ব্যবসায়ীর সহায়তা নেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

উৎপাদিত পণ্য বিপণনে সালাম সাহেব কোন বণ্টন প্রণালিটি ব্যবহার করেছেন?…

উদ্দীপক

সালাম সাহেব নরসিংদীর চিনিশপুরে হাঁস-মুরগির খাবার উৎপাদনের জন্য 'সালাম পোলট্রি ফিড ইন্ডাস্ট্রি' স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে গুদামে সংরক্ষণ করেন এবং পরে পাইকারদের নিকট বিক্রয় করেন। কাঁচামাল আনয়ন ও পণ্য সরবরাহের জন্য তিনি নিজস্ব মোটরভ্যান ব্যবহার করেন। ব্যবসায়টি নতুন হওয়ায় তার পণ্য সম্পর্কে ভোক্তাদের ধারণা নেই। ফলে বিক্রয় কম হয়।

Sylhet · 2022

উত্তর

পণ্য বা সেবা উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সব কাজের সমষ্টিই বিপণন।

উত্তর

বিপণন অনেক লোকের জীবিকা নির্বাহের ব্যবস্থা করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে। বিপণন কার্যাবলির অন্তর্ভুক্ত হলো ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ প্রভৃতি। এসব কাজে প্রচুর জনবলের প্রয়োজন হয়। তাই অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।

উত্তর

উৎপাদিত পণ্য বিপণনে সালাম সাহেব পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় বণ্টন প্রণালিটি ব্যবহার করেছেন। অনেক সময় উৎপাদক তার উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারে না। এক্ষেত্রে পণ্য বণ্টনে মধ্যস্থব্যবসায়ীর সাহায্য নেওয়া হয়। এ ব্যবসায়ীরা উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। উদ্দীপকে সালাম সাহেব হাঁস-মুরগির খাবার উৎপাদনের জন্য পোলট্রি ফিড ইন্ডাস্ট্রি স্থাপন করেন। এরপর উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে পাইকারদের কাছে বিক্রি করেন। খুচরা বিক্রেতারা পাইকারদের কাছ থেকে তা সংগ্রহ করেন। ভোক্তারা সেই পণ্যটি কিনে নিতে পারেন। তাই বলা যায়, সালাম সাহেব বণ্টন প্রণালিতে পাইকার ও খুচরা ব্যবসায়ীর সহায়তা নেন।

উত্তর

বিক্রয় বৃদ্ধির জন্য সালাম সাহেবকে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করতে হবে। পণ্য বা সেবার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণের কৌশল হলো বিজ্ঞাপন। এর মাধ্যমে পণ্য সম্পর্কিত তথ্য ক্রেতা বা ভোক্তার কাছে নতুন ধরা হয়। এতে প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ বাড়ে। উদ্দীপকের সালাম সাহেবের একটি পোলট্রি ফিড ইন্ডাস্ট্রি রয়েছে। তার ব্যবসায়টি নতুন। তাই তার পণ্য সম্পর্কে জনগণের ধারণা নেই। ফলে বিক্রি কম হয়। এ-কারণে তার ব্যবসায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। সালাম সাহেব বিক্রি বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিতে পারেন। তার পণ্য সম্পর্কে লিফলেট বা প্রচারপত্র ছাপিয়ে জনবহুল স্থানে বিতরণ করতে পারেন। এতে তার পণ্য সম্পর্কে তথ্য, দাম প্রভৃতি থাকবে। ফলে ক্রেতারা পণ্য সম্পর্কে জানতে পারবে। লিফলেট ছাড়াও বিজ্ঞাপনের অন্যান্য মাধ্যম ব্যবহার করা যায়। যেমন: স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন, প্রাচীরপত্র, নমুনা বিতরণ ইত্যাদি। এসবের মাধ্যমে সালাম সাহেব বিক্রির পরিমাণ বাড়াতে পারবেন।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।