বিক্রয় বৃদ্ধির জন্য জনাব সালামকে কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে? বর্ণনা করো।
উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য সালাম সাহেবকে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করতে হবে। পণ্য বা সেবার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণের কৌশল হলো বিজ্ঞাপন। এর মাধ্যমে পণ্য সম্পর্কিত তথ্য ক্রেতা বা ভোক্তার কাছে নতুন ধরা হয়। এতে প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ বাড়ে। উদ্দীপকের সালাম সাহেবের একটি পোলট্রি ফিড ইন্ডাস্ট্রি রয়েছে। তার ব্যবসায়টি নতুন। তাই তার পণ্য সম্পর্কে জনগণের ধারণা নেই। ফলে বিক্রি কম হয়। এ-কারণে তার ব্যবসায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। সালাম সাহেব বিক্রি বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিতে পারেন। তার পণ্য সম্পর্কে লিফলেট বা প্রচারপত্র ছাপিয়ে জনবহুল স্থানে বিতরণ করতে পারেন। এতে তার পণ্য সম্পর্কে তথ্য, দাম প্রভৃতি থাকবে। ফলে ক্রেতারা পণ্য সম্পর্কে জানতে পারবে। লিফলেট ছাড়াও বিজ্ঞাপনের অন্যান্য মাধ্যম ব্যবহার করা যায়। যেমন: স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন, প্রাচীরপত্র, নমুনা বিতরণ ইত্যাদি। এসবের মাধ্যমে সালাম সাহেব বিক্রির পরিমাণ বাড়াতে পারবেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধির জন্য জনাব সালামকে কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে? বর্ণন…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর