বণ্টন প্রণালিতে 'খ' চিহ্নিত স্থানে কোন ব্যবসায়ীর অবস্থান? ব্যাখ্যা করো।
উত্তর: বণ্টন প্রণালিতে 'খ' চিহ্নিত স্থানে খুচরা বিক্রেতা অবস্থান করছেন। খুচরা বিক্রেতা পাইকারের কাছ থেকে পণ্য কিনে ভোক্তার কাছে বিক্রি করে। এর মাধ্যমে খুচরা বিক্রেতা পাইকার ও ভোক্তার মাঝে যোগসূত্র স্থাপন করে। সাধারণত কৃষিজাত পণ্য ও বিভিন্ন শিল্পজাত পণ্য খুচরা বিক্রেতার মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছায়। উদ্দীপকে একটি বণ্টন প্রণালির চিত্র দেওয়া হয়েছে। প্রণালির শুরুতে আছে উৎপাদক, শেষে আছে ভোক্তা। উৎপাদক ও ভোক্তার মাঝে আছে দু'জন মধ্যস্থব্যবসায়ী 'ক' এবং 'খ'। তাই 'ক' চিহ্নিত স্থানে আছে পাইকারদের অবস্থান। পাইকার পরবর্তীতে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। চূড়ান্তভাবে ভোক্তারা খুচরা বিক্রেতার কাছ থেকে পণ্য কেনে। এভাবে খুচরা বিক্রেতা পাইকার ও ভোক্তার মাঝে যোগসূত্র স্থাপন করে। সুতরাং, 'খ' চিহ্নিত স্থানে খুচরা বিক্রেতাদের অবস্থান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বণ্টন প্রণালিতে 'খ' চিহ্নিত স্থানে কোন ব্যবসায়ীর অবস্থান? ব্যাখ্যা …
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর