উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থান কীভাবে ভোক্তা ও উৎপাদককে সাহায্য করে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানের পাইকার মধ্যস্থব্যবসায়ী হিসেবে ভোক্তা ও উৎপাদককে সাহায্য করে। পাইকার উৎপাদকের কাছ থেকে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। এভাবে পাইকার উৎপাদক ও খুচরা ব্যবসায়ীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। উদ্দীপকের বণ্টন প্রণালিতে উৎপাদক বেশি পরিমাণ পণ্য পাইকারের কাছে বিক্রি করে। এ পণ্য পাইকার গুদামে সংরক্ষণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করে। পরবর্তীতে এগুলো পরিবহনের মাধ্যমে খুচরা বিক্রেতার কাছে পাঠানো হয়। খুচরা বিক্রেতা এই পণ্য প্রকৃত ভোক্তার কাছে বিক্রি করে। এভাবে ভোক্তারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে থাকে। বণ্টন প্রণালিতে পাইকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা উৎপাদককে পণ্যের বর্তমান বাজার সম্পর্কে তথ্য দিয়ে থাকে। এভাবে উৎপাদক ভোক্তার চাহিদা ও রুচি সম্পর্কে জানতে পারে। এরপর ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারে। ফলে ভোক্তারাও তাদের পছন্দমতো পণ্য পেয়ে থাকে। এতে ক্রেতা সন্তুষ্টি অর্জিত হয়। সুতরাং, এসব কাজের মাধ্যমে পাইকার উৎপাদক ও ভোক্তাকে সাহায্য করে থাকে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থান কীভাবে ভোক্তা ও উৎপাদককে সাহায্য করে? বি…
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর