বিপণন কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে? ব্যাখ্যা করো।
উত্তর: বিপণন হলো উৎপাদক থেকে পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার কার্যাবলির সমষ্টি। এর মাধ্যমে এক অঞ্চলের উৎপাদিত পণ্যসামগ্রী অন্য এলাকার জনগণ ভোগ করতে পারে। আবার এক মৌসুমে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী অন্য মৌসুমে ভোগ করা সম্ভব হয় বিপণনের কারণে। এছাড়া বিপণন চাহিদা অনুসারে পণ্যসামগ্রীর সরবরাহ নিশ্চিত ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বিধান করে। মূলত বিপণনে গবেষণার মাধ্যমে উৎপাদিত নিত্যনতুন পণ্যসামগ্রী ভোগের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বিপণন কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে? ব্যাখ্যা করো।
উত্তর