শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জনাব পলাশ বিপণনের কোন কাজটি করেছেন? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে জনাব পলাশ বিপণনের পর্যায়িতকরণ কাজটি করেছেন। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাই হলো পর্যায়িতকরণ। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। উদ্দীপকের জনাব পলাশ একজন উৎপাদনকারী। তিনি তার পণ্যগুলোকে ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১০০০ গ্রাম হিসেবে আলাদা করে রাখেন। এরপর ক্রেতাদের চাহিদা মতো সরবরাহ করেন। তিনি তার পণ্যগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করায় ক্রেতারা সহজেই তাদের পছন্দের পণ্য শ্রেণি নির্বাচন করতে পারছে। ফলে পণ্যের বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর জনাব পলাশের পণ্যের আলাদা শ্রেণিবিভাগের এ কাজটি বিপণনের পর্যায়িতকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, জনাব পলাশ বিপণনের পর্যায়িতকরণ কাজটি করেছেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

উদ্দীপকের জনাব পলাশ বিপণনের কোন কাজটি করেছেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব পলাশ তার উৎপাদিত পণ্যগুলোকে ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১০০০ গ্রামের পণ্যকে আলাদা করে রাখেন এবং ক্রেতাদের চাহিদা মতো সরবরাহ করেন। অপরদিকে, জনাব পারভেজ তার উৎপাদিত পণ্যকে নিজস্ব স্টিকারযুক্ত গাড়িতে করে স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে সরবরাহ করেন। এছাড়া লোকাল টেলিভিশনে সিনেমার ফাঁকে ফাঁকে প্রদর্শন করেন এবং স্থানীয় একটি পিকনিক স্পটের পাশে বড় করে পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য লিখে রেখেছেন। বর্তমানে জনাব পারভেজের পণ্যের চাহিদা ব্যাপক বেড়েছে এবং অনেক লোক এ কাজে সম্পৃক্ত হয়েছে।

Dhaka · 2021

উত্তর

ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন।

উত্তর

পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ প্রভৃতির ওপর ভিত্তি করে পণ্যমূল্য স্থির করা হলো প্রমিতকরণ। এর ফলে সহজেই পণ্যের মান চিহ্নিত করা যায়। এতে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয় কাজের গতিশীলতা বাড়ে।

উত্তর

উদ্দীপকে জনাব পলাশ বিপণনের পর্যায়িতকরণ কাজটি করেছেন। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাই হলো পর্যায়িতকরণ। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। উদ্দীপকের জনাব পলাশ একজন উৎপাদনকারী। তিনি তার পণ্যগুলোকে ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১০০০ গ্রাম হিসেবে আলাদা করে রাখেন। এরপর ক্রেতাদের চাহিদা মতো সরবরাহ করেন। তিনি তার পণ্যগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করায় ক্রেতারা সহজেই তাদের পছন্দের পণ্য শ্রেণি নির্বাচন করতে পারছে। ফলে পণ্যের বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর জনাব পলাশের পণ্যের আলাদা শ্রেণিবিভাগের এ কাজটি বিপণনের পর্যায়িতকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, জনাব পলাশ বিপণনের পর্যায়িতকরণ কাজটি করেছেন।

উত্তর

উদ্দীপকে জনাব পারভেজের উৎপাদিত পণ্য বিক্রিতে চলচ্চিত্র, পরিবহন বিজ্ঞাপন ও বিজ্ঞাপনীফলক ব্যবহার যথার্থ হয়েছে বলে আমি মনে করি। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম আছে। ব্যবসায় বা পণ্যের প্রকৃতি বিচারে বিজ্ঞাপন মাধ্যম ভিন্ন হয়ে থাকে। সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্র, পরিবহন বিজ্ঞাপন প্রভৃতি হলো বিজ্ঞাপনের প্রচলিত কিছু মাধ্যম। উদ্দীপকের জনাব পারভেজ একজন পণ্য উৎপাদনকারী। তিনি তার পণ্যগুলোকে নিজস্ব স্টিকারযুক্ত গাড়িতে করে স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে সরবরাহ করেন। এছাড়া তার পণ্যের বিজ্ঞাপন লোকাল টেলিভিশনে সিনেমার ফাঁকে ফাঁকে প্রদর্শন করা হয়। তিনি স্থানীয় পিকনিক স্পটের পাশেও বড় করে পণ্য সম্পর্কিত তথ্য লিখে রেখেছেন। এতে তার পণ্যের চাহিদা বেড়েছে এবং অনেক লোক এতে সম্পৃক্ত হয়েছে। জনাব পারভেজ বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে গাড়িতে তার পণ্যের তথ্য সম্পর্কিত স্টিকার লাগিয়েছেন। বৈশিষ্ট্য বিচারে এটি পরিবহন বিজ্ঞাপন। এতে বিভিন্ন এলাকার মানুষ তার পণ্য সম্পর্কে জানতে পারবে। টেলিভিশনে সিনেমার ফাঁকে ফাঁকে তার পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের ফলেও সম্ভাব্য ক্রেতারা পণ্য সম্পর্কে ধারণা পাবে। এছাড়া জনাব পারভেজ পিকনিক স্পটে বিজ্ঞাপনীফলক লেখার মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। এসব বিজ্ঞাপন মাধ্যম ব্যবহারের ফলে পণ্যের চাহিদা সৃষ্টির পাশাপাশি বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়। আর জনাব পারভেজের পণ্য বাড়লে তা মুনাফা বাড়াতে ও প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সহায়তা করবে। তাই বলা যায়, জনাব পারভেজের পণ্যের বিক্রিতে বিজ্ঞাপন মাধ্যমের চলচ্চিত্র, পরিবহন, বিজ্ঞাপন ও বিজ্ঞাপনীফলক ব্যবহার যথার্থ হয়েছে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।