উদ্দীপকে জনাব পারভেজের উৎপাদিত পণ্য বিক্রয়ে বিজ্ঞাপনের মাধ্যমগুলোর যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে জনাব পারভেজের উৎপাদিত পণ্য বিক্রিতে চলচ্চিত্র, পরিবহন বিজ্ঞাপন ও বিজ্ঞাপনীফলক ব্যবহার যথার্থ হয়েছে বলে আমি মনে করি। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম আছে। ব্যবসায় বা পণ্যের প্রকৃতি বিচারে বিজ্ঞাপন মাধ্যম ভিন্ন হয়ে থাকে। সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্র, পরিবহন বিজ্ঞাপন প্রভৃতি হলো বিজ্ঞাপনের প্রচলিত কিছু মাধ্যম। উদ্দীপকের জনাব পারভেজ একজন পণ্য উৎপাদনকারী। তিনি তার পণ্যগুলোকে নিজস্ব স্টিকারযুক্ত গাড়িতে করে স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে সরবরাহ করেন। এছাড়া তার পণ্যের বিজ্ঞাপন লোকাল টেলিভিশনে সিনেমার ফাঁকে ফাঁকে প্রদর্শন করা হয়। তিনি স্থানীয় পিকনিক স্পটের পাশেও বড় করে পণ্য সম্পর্কিত তথ্য লিখে রেখেছেন। এতে তার পণ্যের চাহিদা বেড়েছে এবং অনেক লোক এতে সম্পৃক্ত হয়েছে। জনাব পারভেজ বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে গাড়িতে তার পণ্যের তথ্য সম্পর্কিত স্টিকার লাগিয়েছেন। বৈশিষ্ট্য বিচারে এটি পরিবহন বিজ্ঞাপন। এতে বিভিন্ন এলাকার মানুষ তার পণ্য সম্পর্কে জানতে পারবে। টেলিভিশনে সিনেমার ফাঁকে ফাঁকে তার পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের ফলেও সম্ভাব্য ক্রেতারা পণ্য সম্পর্কে ধারণা পাবে। এছাড়া জনাব পারভেজ পিকনিক স্পটে বিজ্ঞাপনীফলক লেখার মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। এসব বিজ্ঞাপন মাধ্যম ব্যবহারের ফলে পণ্যের চাহিদা সৃষ্টির পাশাপাশি বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়। আর জনাব পারভেজের পণ্য বাড়লে তা মুনাফা বাড়াতে ও প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সহায়তা করবে। তাই বলা যায়, জনাব পারভেজের পণ্যের বিক্রিতে বিজ্ঞাপন মাধ্যমের চলচ্চিত্র, পরিবহন, বিজ্ঞাপন ও বিজ্ঞাপনীফলক ব্যবহার যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে জনাব পারভেজের উৎপাদিত পণ্য বিক্রয়ে বিজ্ঞাপনের মাধ্যমগুলোর …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর